আজ সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আইতে দেখবেন লোক সঙ্গীতে প্রতিভা অন্বেষণে বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান এর ১৫তম পর্ব।
এই পর্বে ডেঞ্জারজোনে থাকা ৮জন প্রতিযোগীর মধ্যে ঝুমু, পৃথা, আদিবা ও দ্বিপ এর গান দেখা যাবে। অন্য ৪ জনের গান দেখা যাবে আগামী পর্বে।
সিজিল মির্জার উপস্থাপনায় বাংলার গানে প্রধান বিচারক হিসাবে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু। অতিথি বিচারক থাকবেন দিলরুবা খান।
সারাদেশ থেকে ৫৫ হাজার প্রতিযোগীর মধ্যে বাছাই করে বর্তমানে মূল মঞ্চে অবস্থান ধরে রেখেছে ১৩ প্রতিযোগী। ডেঞ্জারজোনের ৮ প্রতিযোগী থেকে ৫ জন তাদের যোগ্যতার মধ্যে দিয়ে ফিরে আসবে মূল মঞ্চে। এরপর ১৮জন নিয়ে শুরু হবে পরবর্তী প্রতিযোগিতা।
ইজাজ খান স্বপনের পরিচালনায় রিয়েলিটি শোটি পুনঃপ্রচারিত হবে মঙ্গলবার দুপুর ৩টা ২০ মিনিটে।






