চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই চত্বরে বসছে দিনব্যাপী বিজয় মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A
বিজয় মেলা

ফাইল ফটো:

চ্যানেল আই হৃদয়ে লাল সবুজকে ধারণ করে। আর তাই প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণ সেজে উঠে লাল-সবুজের রঙে। এবছর বিজয়ের ৪৭ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে ‘চ্যানেল আই বিজয় মেলা ২০১৮’।

১৬ই ডিসেম্বর বিজয় দিবসের সকালে চ্যানেল আই চত্বরে বসছে বিজয় মেলা। এদিন সকাল ১১টা ৫ মিনিটে জাঁকজমকপূর্ণ এ মেলা’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুদ্ধাহত ও খেতাবধারী মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

লাল সবুজ মঞ্চ, তোরণ এবং ফেস্টুন-এ সুসজ্জিত থাকবে মেলা প্রাঙ্গণ। মেলার স্টলে থাকবে মুক্তিযুদ্ধের নানা দলিল, গ্রন্থমালা, আলোকচিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরি ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের প্রদর্শনী। এছাড়াও থাকছে ক্ষুদ্র ও কুটির শিল্পের সামগ্রীতে সজ্জিত স্টল। দেশ বরেণ্য চিত্রশিল্পীরা মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকবেন। শিশুদের জন্যও থাকছে ছবি আঁকার আয়োজন।

মেলায় সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। এছাড়াও খ্যাতিমান সংগীত শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠ, ক্ষুদে গানরাজদের গান থাকবে। পরিবেশিত হবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইয়ে। বিজয়  মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেতনা চত্বরচ্যানেল আইবিজয় দিবসবিজয় মেলালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT