বিনোদন

চ্যানেল আই ক্ষুদে গানরাজের পড়শী এখন গানের বিচারক

প্রসন্ন হাসি সহ তরুণী ছবি, সুন্দর চেহারা ও ঝলমলে চুল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসন্ন হাসি সহ তরুণী, সুন্দর চেহারা ও ঝলমলে চুলের ছবি, যা বাংলার সংবাদ ও বিনোদন পোর্টালের জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে একজন পড়শী। তার ক্যারিয়ার শুরু হয়েছিলো চ্যানেল আইয়ের সংগীত রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ এর মাধ্যমে। ২০০৮ সালে সেই আয়োজনের প্রতিযোগী পড়শী এবার নিজেই বিচারকের আসনে!

হ্যাঁ, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে শুরু হতে যাওয়া তরুণদের সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ এর বিচারকের আসনে দেখা যাবে চ্যানেল আইয়ে ক্ষুদে গানরাজের সেই পড়শীকে।

বিচারক হওয়ার প্রসঙ্গে পড়শী বলেন, এক যুগ আগে আগে আমি নিজেই ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ রিয়েলিটি শো থেকে এসেছি। সেই আমি এবার বিচারকের আসনে বসবো। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটি ঘটনা।

তিনি বলেন, চ্যানেল আই ক্ষুদে গানরাজের আসরে আমাকে একদিন কুমার বিশ্বজিত স্যার বলেছিলেন ‘তুইও একদিন বিচারক হবি’। স্যারের কথা সত্যি হতে যাচ্ছে।

বিষয়:কুমার বিশ্বজিৎ ক্ষুদে গানরাজ গান চ্যানেল আই পড়শী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…