বিনোদন

চ্যানেল আইয়ে শুভ-মারজানের ‘মুসাফির’

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন আলোচিত চলচ্চিত্র ‘মুসাফির’

অ্যাকশন দৃশ্যে একদল চরিত্র, মূল ব্যক্তিটি সানগ্লাসে, পেছনে মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য টেলি অ্যাকশন ছবি, যেখানে মূল চরিত্রটি সানগ্লাসে, অন্যরা পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরবন্দি বিষয়টিতে অভ্যস্ত নয় দেশের মানুষ। এদিকে মরণব্যাধী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এটাই এখন একমাত্র করণীয়। যেহেতু ঘরে বসেই কাটাতে হচ্ছে পুরো সময়, তাই কাজের বাইরে ঘরে থাকার এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন দেশ বিদেশের সিনেমা, নাটক দেখে।

তারই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন আলোচিত চলচ্চিত্র ‘মুসাফির’। সময়ের জনপ্রিয় চিত্রতারকা আরিফিন শুভ ও মারজান জেনিফা অভিনীত ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান।

ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, প্রসূন আজাদ, শিমুল খান প্রমুখ।

চলচ্চিত্রটি সিক্রেট এজেন্সির একটি কভার্ট অপারেশন এর কাহিনী দিয়ে তৈরী, যার মূল হোতা মিশা সওদাগর। আরিফিন শুভ একটি মিথ্যা মামলায় জেল খেটে বের হওয়ার পর সাবেক প্রেমিকাকে খুন করার শপথ ছিল, সেটার মোড়ের গল্পটিই মুসাফিরের গল্প।

বিষয়:আরিফিন শুভ চ্যানেল আই মারজান মিশা সওদাগর মুসাফির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…