চ্যানেল আইয়ে মাহি-বাপ্পীর ‘কি দারুণ দেখতে’

চ্যানেল আই অনলাইন এর জন্য মাহি ও বাপ্পীর রোমান্টিক দৃশ্যের ছবি, যেখানে তারা একে অপরের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ
শতাধিক প্রেক্ষাগৃহে ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ওয়াজেদ আলী সুমনের ‘কি দারুণ দেখতে’। এসএমএস ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটি আবারও চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন দর্শক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে ছবিটি। মাহিয়া মাহি ও বাপ্পি চৌধুরী অভিনীত ‘কি দারুণ দেখতে’ ছবিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, সোহেল খান, মিশা সওদাগর, ডা. এজাজ প্রমুখ।
ছবির সব কটি গান লিখেছেন দ্বীপ। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, কনা, বিউটি, আহমেদ হুমায়ন, কিশোর ও রূপম। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






