চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে চম্পার ‘অভাগিনী মা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৩, মে ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়িকা চম্পাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশেষ টেলিছবি। ‘অভাগিনী মা’ শিরোনামের এই কাজটি তৈরি করেছেন গোলাম হাবিব লিটু।

একজন দুঃখী মায়ের চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা চম্পা। মানস পালের লেখা এ টেলিছবিটি চ্যানেল আইয়ে প্রচার হবে ২৪ মে বিকাল ২টা ৪৫ মিনিটে।

টেলিছবির গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, রিনি ও নীল দুই বন্ধু। শহরের দুজন যুবক-যুবতী। মর্জিনা (চম্পা) নামের এক মহিলাকে খুঁজে চলেছে তারা। এজন্য শহর থেকে গ্রামে প্রথমবার যাওয়া তাদের। কেন এই মহিলাকে খুঁজছে তারা? রিনি জানলেও নীল কিছুই জানে না। নীলের কোনও প্রশ্নের জবাবও দেয় না রিনি। অনেক খুঁজে অবশেষে মর্জিনার সন্ধান পাওয়া যায়।

মর্জিনাকে (চম্পা) তারা বলে ‘ইচ্ছে পূরণ’ নামের এক এনজিও থেকে তারা এসেছে। যার কাজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গিয়ে একটা করে দরিদ্র ফ্যামিলি নির্বাচন করে তাদের ইচ্ছে পূরণ করা। মর্জিনার যেন খুশি আর ধরে না। সে স্বপ্ন দেখতে শুরু করে। কারণ, কখনোই সে ভাবেনি তার জীবনে এমন সৌভাগ্য এসে ধরা দেবে। কিন্তু সময় পার হওয়ার সাথে মর্জিনার স্বপ্নগুলো রহস্যে রূপ নিতে থাকে।

চম্পার চরিত্রটি নিয়ে নির্মাতা বলেন, চম্পা আপাকে ভেবেই আমরা পুরো চিত্রনাট্যটি তৈরি করি। আমরা চেয়েছি উনার অভিনয় প্রতিভাকে কাজে লাগাতে। কারণ, আমাদের দেশে এই বয়সের অভিনয়শিল্পীদের ভেবে খুব একটা কাজ হয় না।

চম্পা ছাড়াও এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া, জীবন রায়, বাবু, সোহেলী, বৃষ্টি প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চম্পাচ্যানেল আইজীবন রায়বাবুবৃষ্টিলিড বিনোদনশবনম ফারিয়াসোহেলী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬

ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে ‘উপহার ফেলে দেওয়া’ ছবি ভুয়া, এআই দিয়ে তৈরি

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পেনে বাংলাদেশ দূতাবাসে শুরু সরাসরি পুলিশ ক্লিয়ারেন্স সেবা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাস হতে চায়: ভারতীয় সেনাপ্রধান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT