চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের গ্রুপে টি-স্পোর্টস ও যুগান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ব্যবস্থাপনায় ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় আগামী ২৭ মার্চ শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের আসরে চ্যানেল আইয়ের গ্রুপে পড়েছে টি-স্পোর্টস ও দৈনিক যুগান্তর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে এই প্রতিযোগিতা চলবে ৩১ মার্চ পর্যন্ত। এবার ২৪টি মিডিয়া হাউজ ৮টি গ্রুপে ভাগ হয়ে পরস্পরের মোকাবিলা করবে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটি হবে। ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে যাবে। পরে হবে সেমিফাইনাল ও ফাইনাল।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। একইসঙ্গে লটারির মাধ্যমে গ্রুপিংও সম্পন্ন হয়।

যেখানে স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, স্বাধীন বাংলাদেশ ফুটবল দলের সহ-অধিনায়ক কিংবদন্তি প্রতাপ শংকর হাজরা, বিএসজেএ’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে এবার ‘এ’ গ্রুপে পড়েছে ইন্ডিপেনডেন্ট টিভি, মাছরাঙা ও জনকণ্ঠ। ‘বি’ গ্রুপে সময় টিভি, বাংলাভিশন, মানবজমিন। ‘সি’ গ্রুপে ৭১টিভি, বৈশাখী টিভি, ঢাকা পোস্ট। ‘ডি’ গ্রুপে নিউজ ২৪, ডেইলি স্টার, ইনকিলাব।

Reneta

‘ই’ গ্রুপে টি-স্পোর্টস, চ্যানেল আই, যুগান্তর। ‘এফ’ গ্রুপে যমুনা টিভি, সমকাল, প্রথম আলো। গ্রুপ ‘জি’তে পড়েছে জিটিভি, ঢাকা ট্রিবিউন, ডেইলি সান এবং গ্রুপ ‘এইচ’এ পড়েছে একুশে টিভি, জাগো নিউজ ও কালের কণ্ঠ।

চ্যাম্পিয়ন দল ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। সিক্স-এ-সাইডের টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াড হবে ১০ সদস্যের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনিসুর রহমানবিএসজেএ
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT