চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের কাভারে ববিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। প্রায় তিনশোর মতো ছবিতে অভিনয় করা আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন এই অভিনেত্রী ৩০ জুলাই পা রাখলেন ৬৫ বছরে। জন্মদিনে বাংলার অগনিত সিনেমা প্রেমী মানুষের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। কিংবদন্তি এই অভিনেত্রীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই পরিবার।

সেই সাথে এমন বিশেষ দিনে চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আই অনলাইন বিনোদন-এর ফেসবুকে কাভারে জায়গা করে নিয়েছেন তিনি। কর্তৃপক্ষ বলছেন, জন্মদিনে বাংলা চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেই সাথে দিনব্যাপী চ্যানেল আইয়ে থাকছে ববিতাকে নিয়ে একাধিক অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের সাথে ঢাকাই চলচ্চিত্রের তুখোড় এই অভিনেত্রীর সম্পর্কটা বহু পুরনো। ইমপ্রেস টেলিফিল্মের বেশকিছু ছবিতেও তাকে অভিনয় করতে দেখা গেছে। সর্বশেষ চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ একটি পর্বে দেখা গেছে ববিতাকে। শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় সেই বিশেষ পর্বে অজানা এক ববিতাকে আবিস্কার করেছেন দর্শক।

গেল ফেব্রুয়ারিতে চ্যানেল আইয়ে প্রচারিত ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর সেই বিশেষ পর্বে দেখা যায়  প্রকৃতি প্রেমী এক ববিতাকে। যিনি ভালোবাসেন গাছ, পাখি। ঘরে-বাইরে সবখানে শৌখিন কৃষির সঙ্গে তাঁর বসবাস। সবুজে সবুজে ভরে তুলেছেন নিজের বাসা। বাসার সবখানেই গাছ। বারান্দাগুলোয় সতেজ ফুল আর পাতাবাহারের সৌন্দর্য। ছাদে অন্য এক পরিবেশ। এখানেও রয়েছে ফল, ফসল আর সৌন্দর্যময় গাছের সমাবেশ।

শুধু তাই নয়, ওই অনুষ্ঠানের মাধ্যমে ববিতা পুরো ঢাকাবাসীর কাছে সবুজের আহ্বান জানান। তিনি স্বপ্ন দেখেন, এই নগর সেজে উঠুক সবুজে, সৌরভে। প্রকৃতির প্রতি চিত্রনায়িকার এমন অবারিত প্রেমের কথা বের করে আনায় সর্ব মহলে প্রশংসিত হয় ‘হৃদয়ে মাটি ও মানুষ’-এর বিশেষ পর্বটি।

৬৫ বছর পূর্ণতা কোথায় উদযাপন করছেন এই চিত্রনায়িকা? এমন দিনে সবার এটাই প্রশ্ন। তাকে নাকি পাওয়া যাচ্ছে কোথাও? হ্যাঁ, নিজের ৬৫তম জন্মদিন উদযাপন করতে ববিতা এখন অবস্থান করছেন সুদূর কানাডায়। সেখানে বাস করেন একমাত্র পুত্র অনিক। এবারের জন্মদিনটি সেখানেই কাটাচ্ছেন তিনি।

Reneta

কানাডায় যাওয়ার আগে ববিতা চ্যানেল আই অনলাইনকে বলেছেন, পরপর দুই বছর দেশে জন্মদিন কাটিয়েছি। এতে করে অনিকের কিছুটা মন খারাপ। জন্মদিনে সে আমাকে কাছে পায় না। এবার তার খুশির জন্য জন্মদিনটি কানাডাতে কাটাবে। আমার জন্য নাকি বড় সারপ্রাইজ আছে! কানাডায় থাকলেও মনটা পড়ে থাকবে দেশেই। সবাইকে খুব মিস করবো। সবার কাছে দোয়া চাই।

ববিতার একমাত্র পুত্র অনিক কানাডায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। শিগগির পিএইচডি-ও করবেন। ববিতা জানান, কানাডা থেকে তিনি আমেরিকা যাবেন। এরপর দেশে ফিরবেন অক্টোবর মাসের শেষের দিকে।

ববিতার পুরো নাম ফরিদা আক্তার পপি ১৯৫৩ সালের ৩০ জুলাই বাংলাদেশের বাগেরহাট জেলায় জন্ম নেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় তিনশো’র মতো ছবিতে অভিনয় করেছেন ববিতা। চলচ্চিত্রে তাঁর শুরুটা হয়েছিল গত শতকের ষাটের দশকের শেষ দিকে। তিনি সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে প্রশংসিত হন। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি তিনি বাংলাদেশ সরকারের তরফ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ববিতালিড বিনোদনশাইখ সিরাজহৃদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধনে পুলিশের বাধা

পরবর্তী

অপরিচিতি নম্বর থেকে ফোন, তারপরে মিললো টাইমবোমা সদৃশ বস্তু

পরবর্তী
বোমা

অপরিচিতি নম্বর থেকে ফোন, তারপরে মিললো টাইমবোমা সদৃশ বস্তু

হানিফ

পরাজয় আড়াল করতেই বিএনপির মিথ‍্যাচার: হানিফ

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT