মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মান্দ্রা এলাকায় বেলায়েত বাড়ি থেকে একটি টাইমবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার রাতে বোমাটি উদ্ধার করা হলেও এখনো সেটি নিস্ক্রিয় করা সম্ভব হয়নি।
বেলায়েতের স্ত্রী ইয়াসমিন জানান, অপরিচিতি নম্বর থেকে জানানো হয় বাড়ির পাশে বোমা রাখা হয়েছে। আমরা সাথে সাথে পুলিশকে জানাই। পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে যায়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান, খবর পেয়ে বোমাসদৃশ বস্তুটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। তবে সেটি আসলে কী, তা বোমা নিস্ক্রিয়কারী দল এসে দেখে বলতে পারবে।









