চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৫ দিনে ৯ টেলিফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৯
বিনোদন
A A

উৎসব মানেই চ্যানেল আইয়ের বাহারি আয়োজন। এই আয়োজন দর্শকদের মাঝে ঈদের আনন্দ বাড়িয়ে দেয় আরও বহুগুণ। চ্যানেল আইয়ের দর্শকদের আগ্রহের অন্যতম প্রধান দিক হচ্ছে নাটক ও টেলিছবি।

প্রতিবারের মতো এবারও ৭ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে ফাটাফাটি ঈদ অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানগুলো নির্মাণ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে অতি পরিচিত, সমাদৃত, নন্দিত সকল লেখক ও নির্মাতারা এবং এগুলোতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকারা। এ ঈদে চ্যানেল আই দেখাবে ৯টি টেলিফিল্ম। এগুলো প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত।

ঈদের ২য় দিন: দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘আগুনের মেয়ে’। মেজবাহউদ্দিন সুমন এর রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাবিলা নুর প্রমুখ। টেলিফিল্মটিতে একজন নারীর ফুটবলার হয়ে উঠার পেছনের কাহিনী, তার সংগ্রামকে উপজীব্য করে নির্মিত হয়েছে।

ঈদের ৩য় দিন: দুপুর আড়াইটায় দেখানো হবে টেলিফিল্ম ‘আঁধার কুমুদ’। মেজবাহউদ্দিন সুমনের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় প্রচার হবে ড. মইনুল খানের রচনায় টেলিফিল্ম ‘চিনিবাবা’। আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ অভিনীত টেলিফিল্মটি পরিচালনা করেছেন সরদার রোকন।

ঈদের ৪র্থ দিন: দুপুর আড়াইটায় দেখানো হবে টেলিফিল্ম ‘রক্তঋণ’। রচনা ও পরিচালনায় তৌকির আহমেদ। অভিনয়ে তৌকির আহমেদ, নাদিয়া আহমেদ, লুৎফর রহমান জর্জ, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ। একই দিন বিকাল সাড়ে চারটায় প্রচার হবে টেলিফিল্ম ‘কৃষাণ কৃষাণীর কাব্য’। দয়াল সাহার রচনায় এবং সাইদুর রহমান রাসেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, মিষ্টি, মামুনুর রশীদ প্রমুখ।

ঈদের ৫ম দিন: দুপুর ২টা ৩৫ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘কুহু ভালোবেসেছিল অর্ককে’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, রিচি সোলায়মান প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় প্রচার হবে টেলিফিল্ম ‘বুকভরা ভালোবাসা -২’। রচনা ও পরিচালনায় মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘প্রতিবিম্ব’। রচনা: মুনতাহার বৃত্তা। পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, মীম মানতাশা, মিশু সাব্বির প্রমুখ। একই দিন বিকেল সাড়ে চারটায় দেখানো হবে টেলিফিল্ম ‘হ্যাশ ট্যাগ মি ঠু’। মেজবাহউদ্দিন সুমনের রচনায় সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন নুশরাত ইমরোজ তিশা, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশিদ, পাভেল আজাদ, শিল্পী সরকার অপু, তারিক আনাম খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপর্ণা ঘোষআনিসুর রহমান মিলনআবু হায়াত মাহমুদআরফান নিশোইরফানঈদ ২০১৯চ্যানেল আইটেলিফিল্মতারিক আনাম খানতৌকীরতৌসিফ মাহবুবনুশরাত ইমরোজ তিশামামুনুর রশিদমেজবাহউদ্দিন সুমনলিড বিনোদনশবনম ফারিয়াশহীদুজ্জামান সেলিমশিল্পী সরকার অপুসাজ্জাদ সুমনসাবিলা নুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত

জুলাই ২৫, ২০২৬

চিলির সেরা ক্লাবেই যাচ্ছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনহা

জুলাই ২৫, ২০২৬

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT