তারকাকথন

চ্যানেল আই’র ১৯ বছর

চ্যানেল আই লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই এর লোগো, বাংলাদেশের একটি প্রধান টেলিভিশন চ্যানেল, যা সংবাদ, বিনোদন ও সংস্কৃতি প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১ অক্টোবর চ্যানেল আই সম্প্রচারের ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করছে। দেশপ্রেম ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই’র অগ্রপথিকের মতো ভূমিকার প্রশংসা করেছেন ছড়াকার লুৎফর রহমান রিটন।

চ্যানেলটির জন্মদিন উপলক্ষে ফেসবুক স্ট্যাটাসে ছন্দে ছন্দে তিনি লিখেছেন:

চ্যানেল আই-এর ১৯ বছর চ্যানেল আই’র ১৯ বছর
লুৎফর রহমান রিটন

পূর্বসূরিকে চিনতে চিনতে
মুঠো মুঠো সোনা কিনতে কিনতে
বাংলা-বাঙালি খুঁজতে খুঁজতে
শত্রুর সনে যুঝতে যুঝতে
ঐতিহ্যকে জানতে জানতে
ইতিহাসটাকে টানতে টানতে
কথা-অমৃত শুনতে শুনতে
ফসলের বীজ বুনতে বুনতে
বন্ধ জানালা খুলতে খুলতে
পতাকা উর্ধে তুলতে তুলতে
স্বাধীনতা আর শহিদের লালে
সবুজে-শ্যামলে মুক্তির পালে

একাত্তরের সোনালি স্মৃতিতে

বর্ণে-গন্ধে-ছন্দে-গীতিতে
শিকড়ের পানে চাইতে চাইতে

স্বদেশের গান গাইতে গাইতে–
রাখিলাম চোখ চ্যানেল আইতে…

শুভ জন্মদিন চ্যানেল আই পরিবার।
অটোয়া ৩০ সেপ্টেম্বর ২০১৭

বিষয়:চ্যানেল আই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…