চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণে বর্ণাঢ্য উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
বাংলাদেশ, বিনোদন
A A

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১ অক্টোবর ২০ বছর পূর্ণ করে ২১ বছরে পদার্পণ করলো দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন, চ্যানেল আই।

সকাল সোয়া এগারোটায় উৎসবমুখর পরিবেশে চেতনা চত্বরে বেলুন উড়িয়ে চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর কাটা হয় জন্মদিনের কেক। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা।

চ্যানেল আই নিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমরা মনে করে চ্যানেল আই আপনাদের মতো করে, আপনাদের রুচি অনুযায়ী সামনে আগিয়ে যাবে’।

শাইখ সিরাজ বলেন, চ্যানেল আই যখন শুরু হয়েছিল তখন দেশ যে যায়গায় ছিল, নিঃসন্দেহে অনেক এগিয়েছে। এই উন্নয়নের পেছনে যদি জনগণের মাধ্যম গণমাধ্যমের ভূমিকা থাকে, তাহলে নিঃসন্দেহে চ্যানেল আইয়েরও ভূমিকা আছে। আমরা মনে করি লাল সবুজের শক্তি নিয়ে অনেকদূর আগাবো।

চ্যানেল আই অতীতে যেমন মানুষের জন্য কাজ করেছে, ভবিষ্যতেও তেমনি মানুষের পাশে থাকবে। এমনটাই নিজেদের বক্তব্যে জানিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্যরা।

সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মেলা ‘চ্যানেল আই গর্বের ২১ বছরে’। প্রযোজনা করছেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ ও নবীন শিল্পীদের পাশাপাশি চ্যানেল আইয়ের বিভিন্ন রিয়েলিটি শো’র শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ। আরো রয়েছে নৃত্যনাট্য, আবৃত্তিসহ বর্ষপূর্তির নানা আয়োজন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে দেখানো হবে বিশ্বব্যাপী অনুষ্ঠিত জন্মদিনের বিভিন্ন কর্মসূচি এবং দর্শকদের শুভেচ্ছা বার্তা নিয়ে অনুষ্ঠান ‘আমার চ্যানেল আই’।

Reneta

সন্ধ্যা ৭টায় চ্যানেল আই প্রাঙ্গণে একই মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আতশবাজির মধ্য দিয়ে শেষ হবে চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণের অনুষ্ঠানমালা। এরপর রাত ১০টায় প্রচার হবে রাজু আলীমের পরিচালনায় ‘মহাকাশে বাংলাদেশ’। এছাড়া জন্মদিন উপলক্ষে এরই মধ্যে প্রচার হয়েছে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় ৩ পর্বের ধারাবাহিক গানের অনুষ্ঠান ‘সোনালি সুরের স্মৃতিময় গান’, আবদুর রহমানের পরিচালনায় তিন পর্বের ‘চিত্রালী’ ও চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘ষোল বছরে ষোলআনা’, ইফতেখার মুনীমের পরিচালনায় ‘চ্যানেল আই সেরাদের গল্প’ এবং পুনম প্রিয়ামের উপস্থাপনায় ‘আড্ডায় আড্ডায় ২১ বছরে’ সহ নানা অনুষ্ঠান।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী জন্মদিন উদযাপনের শুরু। এই আনুষ্ঠানিকতার পর চ্যানেল আইয়ের স্টুডিওতে কেক কেটে বিশ বছর উদযাপন শুরু হয়। যেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সাইমন, চিত্রনায়ক ইমন, অভিনেতা সোহেল খান, কণ্ঠশিল্পী আঁখি আলমগীরসহ চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও গানের রাজার শিল্পীরা।

চ্যানেল আইয়ের হাত ধরে এদেশের টেলিভিশন জগতে উন্মোচিত হয় এক নতুন দিগন্তের। গত দুই দশকে বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষ এবং টেলিভিশন শিল্পকে অনেক ‘প্রথম’ উপহার দিয়েছে চ্যানেল আই।

প্রতিষ্ঠা বার্ষিকীর এক সপ্তাহ আগে থেকেই প্রিয় চ্যানেলকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি অঙ্গন থেকে শুরু করে সব অঙ্গনের মানুষ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই। সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বাণী দিয়েছেন।

শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইপ্রতিষ্ঠাবার্ষিকীফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজের দাম বাড়লে চাষিরা কি বড়লোক হয়ে যায়?

পরবর্তী

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পরবর্তী
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

স্যামসাং মোবাইল ফোন পাওয়া যাবে সহজ কিস্তিতে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT