চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১২:০৬ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৯
কক্সবাজার, জনপদ
A A
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজনই মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

নিহতরা হলেন- টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী গ্রামের মোহাম্মদ আমীন (৩৭) ও সদরের মৌলভী পাড়ার হেলাল উদ্দিন (২১)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান: প্রথমে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে ভোরে বাহারছড়া উত্তর শীলখালী পাহাড়ে মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাদের অনুসারীরা। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের কক্সবাজার হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়।

ওসি জানান: ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ৭ রাউন্ড শটগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন: ‘পুলিশ গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে নিয়ে আসেন। তাদের একজনের শরীরে দুটি, আরেকজনের শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

Reneta

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফনিহতপুলিশবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণে বর্ণাঢ্য উৎসব

পরবর্তী

স্যামসাং মোবাইল ফোন পাওয়া যাবে সহজ কিস্তিতে

পরবর্তী

স্যামসাং মোবাইল ফোন পাওয়া যাবে সহজ কিস্তিতে

চ্যানেল আই আমার পরিবার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT