চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইতে বিবিসি নিউজ বাংলার নতুন অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ট্রেন্ডিং লোগো, #trending, নিউজ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক মাধ্যমে তরুণ প্রজন্ম কী বিষয়ে আগ্রহ দেখাচ্ছে? যত ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয় নিয়ে চ্যানেল আইতে আসছে বিবিসি বাংলার নতুন, প্রাণবন্ত অনুষ্ঠান, ‘বাংলাদেশ #ট্রেন্ডিং’।

ফয়সাল তিতুমীরের উপস্থাপনায় এই সাপ্তাহিক অনুষ্ঠান সামাজিক মাধ্যমে ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলো বিভিন্ন দিক থেকে তুলে ধরবে। তরুণদের এনগেজ করবে প্রাণবন্ত আলোচনায়। আর ভাইরাল হওয়া খবরের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেক করে ভুয়া খবর ফাঁস করারও প্রয়াস থাকবে এখানে।

বিবিসি নিউজ বাংলার সম্পাদক সাবির মুস্তাফা বলেন: বাংলাদেশের তরুণ প্রজন্ম যেহেতু খবরের জন্য ক্রমশ সামাজিক মাধ্যম ব্যবহার করছে, তাই এই প্রজন্মের চাহিদা মেটানোর জন্য নতুন অনুষ্ঠানের প্রয়োজন আমরা অনুভব করছি। এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ দর্শকদের আমরা চলমান ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত জানাবো এবং তাদের সাথে নিয়ে ভাইরাল খবরের সত্য মিথ্যা যাচাই করবো। এমন কোন বিষয় থাকবে না যেটা ‘বাংলাদেশ #ট্রেন্ডিং’ এর আওতার বাইরে থাকবে।

Banglabid

ভিন্ন কৌশলে ‘স্টোরি টেলিং’, দারুণ গ্রাফিক্সের ব্যবহার, ভাইরাল ব্যক্তিত্বদের সাক্ষাৎকার এবং তরুণ অতিথিদের সাথে খোলা-মেলা আলোচনার মাধ্যমে ‘বাংলাদেশ #ট্রেন্ডিং’ দেশের টেলিভিশন জগতে নতুন মাত্রা এনে দেবে। একই সাথে, চ্যানেল আইতে প্রচারিত ‘বিবিসি প্রবাহ’ এবং ‘বিবিসি ক্লিক’ এর সাথে যোগ দিয়ে এই নতুন অনুষ্ঠান বিবিসি নিউজ বাংলার অনুষ্ঠানমালায় ভিন্নতা নিয়ে আসবে।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলছেন: বিবিসি এবং চ্যানেল আই বহুদিন যাবত একসঙ্গে কাজ করছে এবং নানান ধরনের অনুষ্ঠান প্রচার করছে। ‘বাংলাদেশ #ট্রেন্ডিং’ সারা দেশের মানুষের জন্য একটি জরুরি হ্যাশট্যাগের জায়গা করে নেবে এবং আরও দ্রুত ছড়িয়ে যাবে কারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ঘটনাগুলোই এই অনুষ্ঠানের মূল কনটেন্ট। আমি মনে করি, নাগরিক সাংবাদিকতাকেও আমরা নতুনভাবে আবিষ্কৃত এবং আলোকিত হতে দেখবো এই অনুষ্ঠানে।

এই প্রাণ-চঞ্চল অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক স্তরের সোশ্যাল মিডিয়া এ্যাকটিভিস্টদের জন্য একটি প্লাটফর্ম সৃষ্টি করবে, যেখানে তারা নানা ট্রেন্ডিং বিষয়ে তাদের ধ্যান-ধারণা তুলে ধরবেন।বাংলাদেশের সংবাদ উপস্থাপক বিবিসি নিউজ বাংলার নতুন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

অনুষ্ঠানের প্রতিটি পর্বে সপ্তাহের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ফয়সাল তিতুমীর দু’জন অতিথি প্যানেলিস্ট নিয়ে বিতর্ক সঞ্চালন করবেন। দর্শকরা ফেসবুক এবং টুইটারের মাধ্যমে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারেন।

যারা বিবিসির অনুষ্ঠান চ্যানেল আইতে বা বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইট বা ইউটিউবে দেখেন, তারা ফয়সাল তিতুমীরকে প্রযুক্তি নিয়ে বিবিসির সাপ্তাহিক অনুষ্ঠান ‘ক্লিক’ এর উপস্থাপক হিসেবে চেনেন। বিবিসি নিউজ বাংলার রেডিও শ্রোতারাও তার সাথে পরিচিত, যেহেতু ফয়সাল সামাজিক মাধ্যমের খবর নিয়ে আসেন, এবং খেলা-ধুলা নিয়ে একটি সাপ্তাহিক আয়োজন রায়হান মাসুদের সাথে যৌথভাবে উপস্থাপন করেন।

ফয়সাল তিতুমীর বলছেন: তারা আমাদের সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ করুক বা অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, আমি নিশ্চিত করবো যেন তরুণ দর্শকরা সব সময়ে ‘বাংলাদেশ #ট্রেন্ডিং’ কে নিজেদের প্লাটফর্ম হিসেবে দেখে। যেখানে তারা খোলাখুলি ভাবে ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবে।

প্রতি সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত বাংলাদেশ #ট্রেন্ডিং, পরে ইউটিউব-এ দেখতে পাওয়া যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন্ডিংবিবিসিবিবিসি নিউজভাইরাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিবেশে ‘দানব’

পরবর্তী

সুশান্তের মৃত্যু ও মাদক কাণ্ড: ১২ হাজার পৃষ্ঠার চার্জশিট

পরবর্তী
সুশান্তের ছবি, অভিনেতা, বলিউড, মাদক, তদন্ত, চার্জশিট. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্তের মৃত্যু ও মাদক কাণ্ড: ১২ হাজার পৃষ্ঠার চার্জশিট

বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা ৭ মার্চের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৬৬০ থানায় একযোগে ৭ মার্চ উদযাপন করবে পুলিশ

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT