চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোট হানা দিলো অস্ট্রেলিয়া দলেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটের কারণে ব্রিসবেন টেস্টের মূল একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে ভারত। প্রতিপক্ষের মতো এতটা খারাপ না হলেও সমস্যা আছে অস্ট্রেলিয়া দলেও। সিডনিতে গত টেস্টে অভিষেক হওয়া ওপেনার উইল পুকোভস্কি চোটের জন্য ছিটকে গেলেন ব্রিসবেন টেস্ট থেকে।

সিডনি টেস্টের শেষদিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন পুকোভস্কি। সেদিন তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। আগে প্রস্তুতি ম্যাচেও চোট পেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

পুকোভস্কির চোট কপাল খুলে দিয়েছে মার্কাস হ্যারিসের। সবশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে খেলা ব্যাটসম্যানকে ডেকে নেয়া হয়েছে। ডেভিড ওয়ার্নারের ওপেনিং সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তাকে।

স্কোয়াডে জো বার্নসের মতো ওপেনার থাকলেও অ্যাডিলেড ও মেলবোর্নে ফ্লপ হওয়ায় তাকে বিবেচনায় রাখেনি অজি টিম ম্যানেজমেন্ট।

চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডে পুকোভস্কির সঙ্গে ৪৮৬ রানের রেকর্ড জুটিতে ২৩৯ রানের ইনিংস এগিয়ে রাখছে হ্যারিসকে। আগে ৯ টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ৩৮৫ রান করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করছে বিএনপি

পরবর্তী

বিজিবি’র মানহানি মামলায় ধর্ষণের অভিযোগকারী নারী এনজিও কর্মীর জামিন

পরবর্তী
জেলা জজ আদালত ভবনের প্রবেশদ্বার, কক্সবাজার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজিবি'র মানহানি মামলায় ধর্ষণের অভিযোগকারী নারী এনজিও কর্মীর জামিন

দুদক কার্যালয়ের প্রধান প্রবেশদ্বার, ঢাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে ফ্ল্যাট ক্রয়কারীদের তালিকা চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের চিঠি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT