বিনোদন

চোট পেলেন আমির খান

চোট পেলেন আমির খান

সিনেমার প্রয়োজনে কোনো কিছুতেই পিছপা হননা তিনি। সিনেমার প্রয়োজনে নিজের বয়স যেমন কয়েক দশক কমিয়ে ফেলতে পারেন তেমনই নিজের ওজন বাড়িয়ে ফেলতে পারেন কয়েক গুণ। সেজন্য অবশ্য কম ভুগতে হয় না তাকে!

পরবর্তী সিনেমা ‘দঙ্গল’এ রেসলারের ভূমিকায় অভিনয়ের তাগিদে ওজন বাড়িয়েছেন কয়েকগুণ। ফলে শ্বাসকষ্ট বা অন্যান্য সমস্যাও এসেছে সঙ্গী হয়ে।

এবার দঙ্গল সিনেমার সেটে হঠাৎই আঘাত পেলেন বলিউড পারফেকশনিস্ট আমির খান।

পাঞ্জাবের লুধিয়ানাতে শুটিং চলছিলো। সেখানেই একটি লম্বা অ্যাকশন দৃশ্য ধারণের সময় অসুস্থ হয়ে পড়েন আমির। চোট পান কাঁধেও। ব্যথা এতই বেশি যে শুটিং বন্ধ করে সাথে সাথেই হাসপাতালে যেতে হয় তাকে।
অবশ্য এই পিকে তারকা তার ভক্তদের নিশ্চিত করতে টুইটারে লিখেন, আঘাতটা খুব গুরুতর নয়।

সপ্তাহখানেকের জন্য স্থগিত শুটিং। পরবর্তী পরামর্শ দিবেন ডাক্তার।

এই সিনেমার বাকি অংশের প্রয়োজনে ডিসেম্বর থেকে আবার ওজন কমানোর ট্রেনিং নেওয়ার কথা ছিলো আমিরের। সেই পরিকল্পনাও হয়তো পিছিয়ে যাবে এই দুর্ঘটনার পর।

আগামী ২০১৬ সালের ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে দঙ্গল’র।

বিষয়:আমির খান দঙ্গল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…