বিনোদন

চোখ, মুখ, কান বন্ধ করে বসে থাকবেন না: শাহরুখকে সায়নির কটাক্ষ

শাহরুখ খান ও সায়নির ছবি, দুইজনের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান ও সায়নি, দুইজনের মুখের ছবি, আলোচনায় থাকা ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেছেন শাহরুখ। এর প্রেক্ষিতে অভিনেত্রী সায়নী গুপ্ত শাহরুখকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

টুইটারে শাহরুখ লিখেছেন, ‘গান্ধী জয়ন্তীতে চাইবো আমাদের সন্তানেরা যেন ভালো সময়, খারাপ সময় এবং সবসময় যেন খারাপটা না দেখে, খারাপ কথা না শোনে এবং খারাপ কথা না বলে! গান্ধীজীর ১৫১তম জন্মদিনে সত্যের মূল্য স্মরণ করছি।’

শাহরুখের এই স্ট্যাটাস দেখে অভিনেতাকে খোঁচা মারার সুযোগ ছাড়েননি সায়নী। তিনি রিটুইট করে লিখেছেন, ‘কিছু বলুন। সঠিক কথা বলুন। গান্ধী তো আমাদেরকে সত্যের পথে কথা বলতেও শিখিয়েছিলেন। আমাদের দলিত ভাই ও বোনেদের জন্য কিছু বলুন। শুধু চোখ, মুখ, কান বন্ধ করে বসে থাকবেন না।’

শাহরুখ ও সায়নী একসঙ্গে কাজ করেছিলেন মনিষ শর্মার থ্রিলার অ্যাকশন ছবি ‘ফ্যান’-এ।

বিষয়:গান্ধী বলিউড শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…