চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেহারা কাজে লাগিয়ে নারীদের ফাঁদে ফেলছে ‘নকল মেসি’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৭, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দেখতে অবিকল লিওনেল মেসির মতো। সেই চেহারাকে কাজে লাগিয়ে নারীদের ফাঁদে ফেলত ইরানের এক ব্যক্তি। আর এই সম্পর্ক গড়াত বিছানা পর্যন্ত। এভাবে এক এক করে মোট ২৩ জনকে শয্যাসঙ্গী করেছে ওই ব্যক্তি। তাও মাত্র দু’বছরের মধ্যে।

ইরানের যুবক রেজা পারাস্তেশকে দেখতে অবিকল বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক মেসির মতো। দু’বছর আগে তার বাবা তাকে মেসির জার্সি পরে পোজ দিতে বলেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

‘নকল মেসি’ হিসেবে বেশ পরিচিতিও লাভ করেন ইরানের ওই যুবক। অভিযোগ, এরপর থেকে নিজের দেশের মহিলাদের ফাঁদে ফেলার জাল বেছাতে শুরু করেন তিনি।

এরমধ্যে বার্সা অধিনায়কের মতোই নিজের চুল ও দাড়ি ছাঁটা শুরু করেন রেজা পারাস্তেশ। তবে মেসির ব্যক্তি জীবন নিষ্কলুষ হলেও উল্টো ঘটনা ঘটেছে ‘নকল মেসি’র ক্ষেত্রে।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ‘নকল মেসি’। ভাবমূর্তি কলুষিত করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন।

প্রথম যখন প্রচারের আলোতে আসেন, তখন তার সঙ্গে সেলফি তুলতে ইরানের হামাদেন শহরে জমে গিয়েছিল ভক্তদের ভিড়। শৃঙ্খলা ফেরাতে এক পর্যায়ে বাধ্য হয়ে রেজাকে থানায়ও নিয়ে যায় পুলিশ।

Reneta

দেখতে মেসির মতো হওয়ায় রেজার বাবা তাকে বার্সেলোনার ১০ নম্বর জার্সি কিনে দিয়েছিলেন। কাতালানদের হয়ে এই নম্বরের জার্সি পরে মাঠে নামেন মেসি। জার্সি পরে রেজা যখন রাস্তায় নামেন, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন আশপাশের মানুষ। আবদার তোলেন একটি সেলফি তোলার।

দেশটির বিজ্ঞাপনের বাজারেও বেশ কদর রয়েছে ইরানি মেসির। বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও হয়। নকল মেসির অভিনয় যাতে ভালোভাবে করতে পারেন, সেজন্য নিজের ফুটবল দক্ষতা বাড়াতেও শুরুতে বেশ মনযোগী ছিলেন রেজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানি মেসিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এরশাদের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

পরবর্তী

হায় বাংলাদেশ! এ লজ্জা কোথায় লুকাবো?

পরবর্তী

হায় বাংলাদেশ! এ লজ্জা কোথায় লুকাবো?

আমরা কি পাশ ফিরে শুয়ে থাকবো?

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT