চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির লাল-কার্ডময় জেতা ম্যাচে কস্তা বিতর্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

প্রতি বছরের মতোই এ বারও বিতর্ক পিছু ছাড়ল না চেলসি-আর্সেনাল ম্যাচে। চেলসির জয় নিয়ে যতোটা আলোচনা হলো তার চেয়ে বেশি হলো আর্সেনালের দুই খেলোয়াড়ের লাল কার্ড দেখা নিয়ে। খেলা শেষে আবার ছাপিয়ে গেলো চেলসির কস্তার লাল কার্ড না পাওয়া নিয়ে।

ম্যাচ গোলশূন্য থাকাকালীন বিরতির ঠিক আগেই আর্সেনালের গ্যাব্রিয়েল লাল কার্ড দেখেন। আর তাতেই ম্যাচের রং পাল্টায়। দ্বিতীয়ার্ধে চেলসি আরও বেশি করে আক্রমণ বাড়ায়। অবশেষে ফ্রি-কিক থেকে ফ্যাব্রিগাসের পাসে গোল করেন জুমা। ১-০ এগোয় চেলসি। আর্সেনালের সান্তি কাজোরলা লাল কার্ড দেখলে ন’জন পরিণত হয় দল। ম্যাচের শেষের আগে হ্যাজার্ডের গোলে জয় নিশ্চিত করে চেলসি।

ম্যাচের শেষ দিকে বল দখলের লড়াইয়ে আর্সেনালের লরেন্ত কসিয়েলনিকে কনুই দিয়ে মেরেছিলেন চেলসির ডিয়েগো কস্তা। এরপরেই আর্সেনালের গ্যাব্রিয়েল পলিস্তার সঙ্গে ঠোকাঠুকি হয়ে যায় কস্তার, দুজনকেই দেখতে হয় হলুদ কার্ড।

ঘটনাটা এখানেই শেষ হয়ে যেতে পারতো।  কিন্তু কস্তা কিছু একটা বলে ‘উসকে’ দেন গ্যাব্রিয়েলকে, আর্সেনাল ডিফেন্ডারও বুট দিয়ে পায়ে আঘাত করে বসেন চেলসি স্ট্রাইকারকে। সঙ্গে সঙ্গেই লাল কার্ড দেখতে হয় গ্যাব্রিয়েলকে। ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন সান্তি কাজোরলা।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, কস্তাকে লাল কার্ড দেখানো উচিত ছিলো রেফারির। তবে একবার নয় কস্তাকে দুইবারই লাল কার্ড দেখানো যেতো বলে বলেন ফরাসি কোচ।

অন্যদিকে, প্রিমিয়ার লিগে অপরাজিত ছিলো ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচে তারা গোল হজম করেনি একটিও। অথচ কাল দুইবার বল ঢুকলো তাদের জালে। তাও নিজের মাঠে, ওয়েস্টহ্যামের বিপক্ষে যাদের সঙ্গে ঘরের মাঠে সবশেষ ৬ ম্যাচেই জিতেছিল সিটিজেনরা।

Reneta

কিন্তু কাল রাতে পাল্টে গেল হিসেব। ভিক্তর মোজেসের গোলে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নেয় হ্যামাররা, এরপর ৩১ মিনিটে দিয়াফ্রা সাখো দ্বিগুন করেন ব্যবধান। এরপর কেভিন ডি ব্রুইন এক গোল করে ব্যবধান কমালেও পারেননি সিটিজেনদের হার ঠেকাতে। মৌসুমের ষষ্ঠ ম্যাচে এসে প্রথমবার হারলো ম্যানসিটি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তবুও তারাই শীর্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগচেলসি-আর্সেনাল
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT