ফুটবল

চেলসিকে খাদে ফেলে কোয়ার্টারে ম্যানইউ

চেলসিকে খাদে ফেলে কোয়ার্টারে ম্যানইউ

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হার। ফলে ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় থেকে শুরু করে কোচ, সকলে যে কিছুটা ধাক্কা খেয়েছিলেন তা নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে সেই চাপ কাটিয়ে জয়ে ফিরল ম্যানইউ।

নতুন কোচ ওলে গানারের তত্ত্বাবধানে এফএ কাপ জয়ের দিকে আরও এককদম এগিয়ে গেল রেড ডেভিলা। চেলসিকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে।

অ্যাওয়ে ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল তারা। গত বছর এই চেলসির কাছেই ফাইনালে হারতে হয়েছিল। ফলে একদিকে থেকে সেই হারের বদলাও নিলেন ম্যানইউ ফুটবলাররা।

ম্যাচে অবশ্য চাপ রেখেই শুরু করে ম্যানইউ। যার ফল ৩১ মিনিটে দলকে এগিয়ে দেন আন্দ্রে হেরেরা। পাল্টা আক্রমণে চাপ রাখলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় চেলসি।

প্রথমার্ধের শেষদিকে দলের হয়ে ব্যবধান বাড়ান পল পগবা। পুরো ম্যাচে পজেশনাল ফুটবলে চেলসি এগিয়ে থাকলেও গোলমুখ শটের দিকে চেলসির চেয়ে অনেকটা এগিয়ে ছিল ম্যানইউ।

ম্যানচেস্টার সিটি কাছে ৬-০ গোলের হারের পর এই হারে চেলসি কোচ মাউরিসিও সারি যে আরও চাপে পরে গেলেন তা আর বলার অপক্ষা রাখে না। ইতালিয়ান কোচের ভাগ্য এখন ঝুলে রইল ক্লাব মালিক রোমান আব্রাহামোভিচের সিদ্ধান্তের উপর!

বিষয়:এফএ কাপচেলসিম্যানইউলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…