ছবি গল্প

চেনা কিংবা অচেনা পথে বলা না বলা কিছু কথা

ঢাকা শহরে রাস্তায় মানুষ ও রিকশা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা শহরে রাস্তায় মানুষ, রিকশা ও যানবাহন চলাচল করছে, শহরের ব্যস্ততা ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যস্ত নগরী। যান্ত্রিক জীবন। পথ থেকে পথে আমাদের অবিরাম ছুটে চলা। চেনা পথে কতশত অচেনা গল্পেরা ছড়িয়ে থাকে। কখনও অচেনা রাস্তায় চেনা গল্পের প্রচণ্ডরকম ভীড় জমে! এই নিয়ে আজকের ছবি গল্প, পথের গল্প!

ঢাকা শহরে নির্মাণাধীন সেতুর পিলার ও উপরে যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

নগরীর গতিময় জীবনে অনাকাঙ্খিত স্থিতি আনে নিত্যদিনের যানজট। আমরা যেন হাঁপিয়ে উঠি তখন। জানালায় চোখ রাখি। অসম্ভব জেনেও আকাশ খুঁজে বেড়াই। কংক্রিটের জঙ্গলে আমরা আকাশ দেখার দুর্লভ সুযোগ পাই কখনও। যানজটের ক্লান্তি-বিরক্তিকে এক মুহূর্তের জন্য ঠেলে দিয়ে আমরা হয়তো ভেবেই বসি, ইস! যদি পাখি হতাম!

বাসে যাত্রীর ভিড়, অনেক মানুষ বসে ও দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাখির মতোন উড়বার আনন্দ আমরা পাই না হয়তো! তবুও কি আমরা প্রবল বেদনাবোধে ডুব দিই? হয়তোবা না! দিনশেষে আমরা রঙিন আনন্দ নিয়ে ঘরে ফেরার তাগিদ অনুভব করি।

রাস্তায় ভ্রাম্যমান খাবার বিক্রেতা, বাসের পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

পথই তো ঘর কারো কারো। কেউ জীবন-জীবিকার পসরা সাজান পথে। তারা কিসের অপেক্ষা করে? হয়তো সুদিনের।

রাতের শহরে বসে থাকা দম্পতি, দ্রুত চলন্ত বাসের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওদের গল্পও পথে রচিত হয়। ডিসেম্বরের শহরে ওরা স্বপ্নজাল বুনে চলে। নিয়ন আলোয় হয়তো চকচক করে উঠে ওদের চোখ। কে জানে হয়তোবা না! ওদের ভিজে যাওয়া চোখের পাতায় ভর করে স্বপ্নভঙ্গের কোন গল্প!

নতুন বছরের জন্য সাজানো ঢাকা শহরের আলোকসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নকে বাস্তবরূপে দেখি কখনও। সেজে ওঠে শহর। হাতছানি দেয় সমৃদ্ধ আগামীর।

দিনশেষে, বুকভরা স্বপ্ন নিয়ে আমরা আবার ঘরে ফেরার পথ ধরি। পথের বাঁধা আমাদের অবসন্ন করে কিংবা করে না। আমরা শুধু জানি থেমে থাকাটা সাময়িক। জীবনের পথে খুব শীঘ্রই জ্বলে ওঠবে ট্রাফিকের সবুজ আলো।

পথ আমাদের গন্তব্যে ফেরায়। দিনের ক্লান্তি ঝেড়ে চেনা পথে আমরা হয়তো গুনগুন করে গেয়ে ওঠি, ‘এই পথ যদি না শেষ হয়…!’

আচ্ছা, পথ কি তখন ঘুমায়? নাকি জেগে থাকে সারা রাত, যদি কোন পথিক তার বুকে ঠাঁই না পেয়ে কষ্ট পায়?

বিষয়:ছবি গল্প ঢাকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…