বাংলাদেশ

চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত ২১ জনকে চাকরি দিয়েছে ডিএসসিসি

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের ছবি, ক্ষতিগ্রস্ত ভবন ও লোকজন. Channel i News - চ্যানেল আই নিউজ

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের ছবি, ক্ষতিগ্রস্ত ভবন ও লোকজন, যারা ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের ২১ জনকে চাকরি, ২ জনকে দোকান বরাদ্দসহ ৪ জনকে ২ লাখ করে ৮ লাখ টাকার অনুদান দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার দুপুরে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, নিহত স্বজনদের চাকরি, আর্থিক সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানান ঢাকা দক্ষিণ সিটির বিদায়ী মেয়র সাঈদ খোকন।

আগামী ২ সপ্তাহের মধ্যে উচ্চশিক্ষিত আরো ৪ জনকে দক্ষতা অনুযায়ী চাকরি দিবে দক্ষিণ সিটি কর্পোরেশন বলে মন্তব্য করেন তিনি।

সেসময় যেকোন প্রয়োজনে ক্ষতিগ্রস্ত নিহতদের স্বজনদের পাশে সন্তানের মতো থাকার প্রত্যাশা ব্যক্ত করেন সাইদ খোকন।

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজার চুড়িহাট্টা ওয়াহেদ ম্যানশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে।

ওই ভবনে কেমিক্যাল গোডাউন থাকায় মুহূর্তে ভয়াবহ রূপ নেয় আগুন। ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু হয় ৬৭ জনের। দগ্ধ ১৫ জনের মধ্যে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান।

বিষয়:অগ্নিকাণ্ড আগুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সাঈদ খোকন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…