চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের দায় কাউকে না কাউকে নিতেই হবে: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আদালত
A A

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, এটাকে দুর্ঘটনা বলা যাবে না, এর দায় কাউকে না কাউকে নিতেই হবে।

ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ ও নির্দেশনা চেয়ে করা পৃথক তিনটি রিট শুনানির জন্য উপস্থাপনের সময় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ একথা বলেন।

এ সময় আদালত বলেন, নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের করা উচ্চ পর্যায়ের কমিটি এধরনের দুর্ঘটনারোধে যে সব সুপারিশ করেছিলেন সেগুলোর বাস্তবায়ন হলে চকবাজারে এই দুর্ঘটনা হয়ত ঘটতো না। পুরান ঢাকার ওই সব এলাকার বাড়ির মালিকরা তাদের বাসা দুই তিনগুণ বেশিতে গোডাউন হিসেবে ভাড়া দেন। আর নিজেরা থাকেন গুলশান-বনানীতে। সিটি কর্পোরেশন এসব দেখেও না দেখার ভান করে থাকে। পরে ভয়াবহ সব দুর্ঘটনায় মারা যায় সাধারণ গরিব মানুষ। আর পুরান ঢাকার রাস্তাগুলো এত সরু যে সে সব রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়িও ঠিকমত যেতে পারে না।

আদালত আরো বলেন, আমারা পত্রিকায় দেখেছি নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনার পরে প্রধানমন্ত্রী দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন। আবার চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পরই উনি তা মনিটরিং করেছেন। উনি অনেক করছেন। কিন্তু উনি একা তো এ দেশটা চালাতে পারবেন না। সবারইতো দায়িত্ব রয়েছে। আমাদের অর্থনৈতিক অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটলে আমাদের দেশের ভাবমূর্তি (ইমেজ) নষ্ট হয়ে যাবে।

আদালতের এসব কথার আগে রাষ্ট্রপক্ষে আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার অগ্নিকাণ্ডের ঘটনায় করা তিনটি রিট শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন।

এরপর আদালত আগামীকাল মঙ্গলবার দুপুর দুইটায় অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে রিট তিনটি শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

আজ আদালত রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ইউনুস আলী আকন্দ, অমিত দাস গুপ্ত, ব্যারিস্টার নূর মোহাম্মদ আজমী এবং খন্দকার মোঃ সায়েদুল কাউছার।

ট্যাগ: চকবাজার অগ্নিকাণ্ডচুড়িহাট্টার অগ্নিকাণ্ডহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিত্রনায়ক বাপ্পী এখন গ্র্যাজুয়েট

পরবর্তী

মানিকের হ্যাটট্রিকের পর সুপার ওভারে বিকেএসপির জয়

পরবর্তী
মানিক খান

মানিকের হ্যাটট্রিকের পর সুপার ওভারে বিকেএসপির জয়

অস্কারে সবার নজরে ছিলো লেডি গাগার নেকলেস

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT