এও কি সম্ভব! মুক্তির আগেই চুরি হয়েছে ‘টয়লেট: এক প্রেম কথা’। জানা গেছে, অক্ষয় কুমারের এই নতুন ছবিটি অনলাইন পাইরেসির শিকার হয়েছে। আগামী ১১ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তার আগেই ছবিটি ইন্টারনেটে ফাঁস হয়েছে।
এদিকে যে ছবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন অক্ষয় কুমার, সেই ছবির যখন এই অবস্থা, তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এক টুইট বার্তায় অক্ষয় বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে লড়াই করা কঠিন। ক্রাইম ব্রাঞ্চ আশ্বাস দিয়েছে “টয়লেট: এক প্রেম কথা” ছবি নিয়ে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে। আমি আমার বন্ধু, সহকর্মী, ভক্ত আর দর্শকদের অনুরোধ করছি, দয়া করে পাইরেটেড কপি দেখবেন না।’
‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটি পাইরেসি হওয়ার বিষয়টি গত শুক্রবার প্রথম সবাইকে জানান কোরিওগ্রাফার রেমো ডিসুজা। তারপর হইচই শুরু হয় সিনে দুনিয়ায়। টাইমস অব ইন্ডিয়া।
‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির ট্রেলার:







