চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তিপত্রের কঠিন শর্তে ‘সমাধান’ খুঁজছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেটকে বুড়ো আঙুল দেখিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছেন সাকিব আল হাসান। এপ্রিলে টেস্ট খেলতে শ্রীলঙ্কা না গিয়ে টাইগার অলরাউন্ডার খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সাকিবের এমন সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দফায় দফায় খেলোয়াড়-কোচ-নির্বাচক-পরিচালকদের সঙ্গে আলোচনার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিয়েছেন কঠিন এক সিদ্ধান্ত। কোনো সংস্করণে খেলতে না চাইলে বা আগ্রহ কম থাকলে সেটি জানাতে হবে কেন্দ্রীয় চুক্তির আগেই।

নতুন চুক্তিপত্রে উল্লেখ থাকবে সারাবছর কে কোন ফরম্যাট খেলতে আগ্রহী। সে অনুযায়ী নির্বাচকরা দল বানাবেন। মুখে না বললেও খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দেয়ার পেছনে রয়েছে বিসিবি সভাপতির ক্ষোভ-হতাশাও।

Banglabid

নাজমুল হাসান বলেছেন, ‘কে কোন ফরম্যাট খেলতে চায় বলতে হবে। জাতীয় দলে খেলবে নাকি ওখানে। চুক্তি সই করলে যেতে দেব না। কাগজে-কলমে লিখিত থাকবে। সাকিবকেও আমরা আটকাতে পারতাম। তাতে কী হতো! ভালো পারফরম্যান্স কী আমরা পেতাম। আগেও তো টেস্ট খেলতে চায়নি।’

টেস্ট খেলতে অনীহা সাকিব ছাড়াও অনেকেরই আছে। অনেকদিন ধরে চলা এ সমস্যার সমাধান চুক্তিপত্রের মাধ্যমেই করবে বিসিবি।

বাংলাদেশের মাত্র দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলে নিয়মিত খেলেন। এবারও তারা দল পেয়েছেন। ভবিষ্যতের কথা ভেবে সবার জন্যই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা দেবে বিসিবি।

Reneta

মন থেকে না চাইলে যে শতভাগ পারফরম্যান্স সম্ভব নয় সেটি বুঝেছে বিসিবি। ২০২১ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত করেনি বিসিবি। যারা থাকবেন তাদের চুক্তিপত্রে উল্লেখ করতে হবে জাতীয় দলের খেলার মাঝে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহ আছে কিনা। থাকলে চুক্তিতে বাদ দেয়া হবে ওই ক্রিকেটারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হাসানপাপনবিসিবি সভাপতিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

পরবর্তী

শিহাব শাহীনের ওয়েব ফিল্মে ইমতু, বললেন ‘দারুণ কিছু হচ্ছে’

পরবর্তী

শিহাব শাহীনের ওয়েব ফিল্মে ইমতু, বললেন ‘দারুণ কিছু হচ্ছে’

জিফাইভ গ্লোবালে তারকাবহুল ছয় নাটক

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT