চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন ফেরত বাংলাদেশিদের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:১০ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২০
সম্পাদকীয়
A A

চীনের উহান থেকে ফেরত আনা বাংলাদেশিদের রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে রাখা হয়েছে। এর মধ্যে ৭ জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং ১ জন সিএমএইচে আছেন।

শনিবার সকাল থেকে রাজধানীতে যখন ভোটের আমেজ, তখন চীনের উহান থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ১৫ শিশুসহ ৩শ’১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীনে আতঙ্কে থাকা বাংলাদেশিদের ফেরত আনতে দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়।

উহান থেকে আনা বাংলাদেশিদের বিষয়ে শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতার কথা বলা হলেও কিছুটা দায়সারা ভাব লক্ষ্য করা গেছে। এর ফল ভয়াবহ হতে পারে বলে আমাদের শঙ্কা। এ বিষয়ে কোনো ধরনের অবহেলা কাম্য নয়।

করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে চীনে সতর্ক থাকার পরও এতে আক্রান্ত হয়ে ডাক্তারের মৃত্যুর খবর আমরা দেখেছি। সুতরাং চীন ফেরত বাংলাদেশি ও তাদের সেবায় থাকা ব্যক্তিদের কোনোভাবেই অসতর্ক থাকা যাবে না।

এসব বাংলাদেশির স্বজনদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব নির্দেশনা ও তাদের সাথে দেখা না করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে। কারণ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পদ্ধতি খুবই ভয়ানক। বিশ্বের একাধিক দেশে মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে যেতে দেখা গেছে। জাতীয় স্বার্থে সংশ্লিষ্টরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলবেন বলে আমাদের আশাবাদ।

এছাড়া ক্যাম্পে অবস্থানরত নাগরিকদের পরিস্থিতি নিয়মিত জানানোর আনুষ্ঠানিক ব্যবস্থা থাকবে বলেও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তাই হজ ক্যাম্প, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সিএমএইচে ভীড় করে সুশৃঙ্খলভাবে পরিস্থিতি সামাল দিতে হবে।

Reneta

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে করোনা ভাইরাসকে বৈশ্বিক জরুরি পরিস্থিতি বলে ঘোষণা করেছে। চীনের বাইরেও এ ঘটনার প্রভাব আছে। উহান থেকে দেশে ফেরত আনা বাংলাদেশিদের বিষয়ে বিন্দুমাত্র অসতর্ক না হতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসচীনের উহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT