আন্তর্জাতিক

চীনে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থলে কাজ করছে, পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৩২ জন আরোহী বহনকারী চীনে বিধ্বস্ত হওয়া বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার একজন বিমান কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

চীনের এভিয়েশন অথরিটির (সিএএ) মুখপাত্র লিউ লুসাং বলেন, চায়না ইস্টার্ন ফ্লাইট নম্বর এমইউ-৫৭৩৫ থেকে ২৩ মার্চের একটি ফ্লাইট রেকর্ডার পাওয়া গেছে।

এরআগে আজ সকালেই ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কায় বিমান বিধস্ত হওয়া স্থানে উদ্ধার অভিযান স্থগিত করেছিলো কর্তৃপক্ষ।

বিষয়:চীনে বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…