চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে বামন পার্ক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৫:১৫ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৫
আন্তর্জাতিক
A A

কি নাম দেবেন এই পার্কটার? বামন পার্ক। হ্যাঁ সেটাইতো! যেখানে সারা পৃথিবী বামনদের  তুচ্ছ তাচ্ছিল্য করে সেখানে চীন কিনা বামনদের থিম নিয়েই তৈরি করে ফেললো এক আস্ত থিম পার্ক।  

চীনে বামনদের নিয়ে তৈরি এই পার্কটি বেশ ব্যতিক্রমী এক ট্যুরিস্ট পার্কে পরিণত হয়েছে এরই মধ্যে। ২০০৯ সালে বামনদের নিয়ে নানান কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়াতেই এমন এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া। বামনদের  তখন সবাই অশুভ বলেই মনে  করতেন। মানবেতর জীবন-যাপন করতে হতো বামনদের।  কোনো বামনই জীবীকা নির্বাহের জন্য চাকরি পেত না।

এসবের বিরুদ্ধে দাঁড়াতেই এই পার্ক গড়ে তোলা। এখানে চাকরিরতো বটেই, বসবাসেরও সুযোগ পায় বামনরা।  অনেকেই সুনাম করলেও সমালোচনাও কম শুনতে হয়নি পার্কটির উদ্যোক্তাদের। সবাই বলেছিলো এতে করে নাকি বামন মানুষগুলো একেবারে একঘরে হয়ে পড়েছে।

থিম পার্কে ঢুকলেই দেখবেন বামন গার্ডরা সব প্লাস্টিকের বর্মতে নিজেদের ঢেকে মধ্যযুগীয় পোশাকে ঘুরে বেড়ায়। সকালের শোতে আবার বামন নাচিয়েগুলোও খুব কল্পিত পোশাকে থাকে। তারা হাসে এবং ৫০ বা তার বেশি অতিথিদের হালকা নাচ দিয়ে অভিবাদন জানায়।

কেবল নাচিয়ে বা গার্ডই নয়, পার্কের ভেতরে বামনদের ফায়ার সার্ভিস, পুলিশ ফোর্স, পার্লামেন্ট এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত শাসক , কি নেই? যারা নাচতে জানে না। তাদের ঘাড়ে পড়ে নিরাপত্তা, কুটিরশিল্প, খাবার দাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।

এই পার্কের বাসিন্দা হতে হলে কিন্তু আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কেবল মাত্র একটা নির্দিষ্ট উচ্চতা হলেই কেউ সক্ষম হবে এই পার্কে বসবাস করতে। পার্কের এক বাসিন্দা জিয়াও জিয়াও জানান, তার এখানে তার একটা ছেলেবন্ধুও আছে এবং সে খুব সুখি। সবাই খুব ঘরকুনো বলে ২০০টি ঘরের কোনোটিই কখনো ফাঁকা থাকে না।

Reneta

ভ্রমণপিপাসুরা ঘুরতে ঘুরতে এখানে এসে ফোক ডান্স, জিমন্যাস্টিক বা মাসলম্যান শো দেখতে পারে। বামনের ওজনের চেয়েও ভারী ওজনের ওয়েট লিফটিংয়ের দেখাও মিলবে এখানে। এসব কর্মীদের বসের সাথে প্রতিনিয়তই দেখা হতে থাকে। তারা কেবল থাকার জায়গাই নয় বরং একটা ভালো মানের বেতনও পায়। তো, চীনে গেলে এই পার্কে ভ্রমণ না করে আসাটা মনে হয় অন্যায়ই হবে বলে মনে হচ্ছে না?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT