চীনের দুঃখ যেমন হোয়াংহো, তেমনি রাজধানী ঢাকার দুঃখ যানজট উল্লেখ করে সাপ্তাহিক অথবা সরকারি ছুটির দিনে রাজধানীতে সভা-সমাবেশ করতে বড় দলগুলোর প্রতি আহ্বান জানান সাঈদ খোকন।
তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র এই আহ্বান জানান।
রাজধানীসহ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে তিন দিনের উন্নয়ন মেলা। আওয়ামী লীগ সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে মেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। সরকারের উন্নয়ন কার্যক্রম যে জনগনের জন্য তাদের সঙ্গে সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠনের মিলন মেলায় এ উন্নয়ন মেলা। সারাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ে সরকারী সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উন্নয়ন মেলার আয়োজন।
রিপোর্টে দেখুন বিস্তারিত:
https://youtu.be/-exW__EwWLo







