চীনের ইউনান প্রদেশে আসিয়ান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। গ্রুপের প্রথম ম্যাচে মামুনুল,জামাল ভুইয়াদের বাংলাদেশ ২-৩ গোলে হেরেছে মিয়ানমারের কাছে।
উদ্বোধনী ম্যাচে দু’দুবার গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-৩ গোলে হেরে যায় বাংলাদেশ। লাল-সবুজের পক্ষে নাবিব নেওয়াজ এবং অধিনায়ক মামুনুল গোল করেন। রোববার চীনের লিজিয়ান ক্লাবের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধন হয় এই টুর্নামেন্টের। বাংলাদেশ,কম্বোডিয়া,শ্রীলংকা,মিয়ানমার,থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।







