চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের বিপক্ষে কৌশলগত নতুন এক নিরাপত্তা চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এই চুক্তির আওতায় প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করবে অস্ট্রেলিয়া।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী তিনটি দেশ তাদের উন্নত সামরিক প্রযুক্তি একে অপরের সঙ্গে বিনিময় করতে পারবে।

‘আকুস’ নামের এই উদ্যোগ কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং সাইবার প্রযুক্তি নিয়ে কাজ করবে দেশগুলো। ইন্দো-প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক উপস্থিতি ও ক্রমবর্ধমান শক্তি বাড়ানোয় উদ্বিগ্ন তিন দেশ।

চুক্তির পর অস্ট্রেলিয়া ফরাসী নকশা করা সাবমেরিন তৈরির চুক্তি বাতিল করেছে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার জন্য ১২টি সাবমেরিন তৈরির জন্য ফ্রান্সের সাথে ৫০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছিলো। যা দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি অর্থের সামরিক চুক্তি।

নতুন এই প্রতিরক্ষা চুক্তিকে চীনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম দৃশ্যমান সামরিক পদক্ষেপ হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এমন এক সময় চুক্তিটি কার্যকর হলো- যখন দক্ষিণ চীন সাগর থেকে উত্তরে তাইওয়ান পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিয়মিত টহল শুরু করেছে অস্ট্রেলিয়া।

তবে বহুদিন ধরেই ওই অঞ্চলকে চীনের অংশ দাবি করে আসছে। পাশাপাশি সেখানে ‘বহিঃশক্তি’র উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে বেইজিং।

Reneta

তিন বছর আগে হুয়াওয়েকে নিজেদের টেলিকম নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ করে চীনের বিরাগভাজনে পরিণত হয় অস্ট্রেলিয়া।

এখন আবার পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন চুক্তির মাধ্যমে দেশটি চীনবিরোধী জোটের দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে অনেকখানি এগিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনযুক্তরাজ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৯ গোলের রোমাঞ্চের ম্যাচে হাসি গার্দিওলার ম্যানসিটির

পরবর্তী

রিয়াল-লিভারপুলের তিন পয়েন্ট, আটকে গেছে অ্যাটলেটিকো

পরবর্তী

রিয়াল-লিভারপুলের তিন পয়েন্ট, আটকে গেছে অ্যাটলেটিকো

প্রাক্তন মিস্টার ইন্ডিয়ার আত্মহত্যার চেষ্টা, অভিযোগ সাহিল খানের বিরুদ্ধে

সর্বশেষ

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT