চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চির নিদ্রায় শায়িত কক্সবাজারের সাংবাদিক নুরুল ইসলাম

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
কক্সবাজার, জনপদ
A A
বয়সী ব্যক্তি পরিধান করেছেন সাদা পাগড়ি ও কালো জ্যাকেট. Channel i News - চ্যানেল আই নিউজ
মা বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন,কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কক্সবাজার মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
বুধবার বেলা ১১ টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে কক্সবাজার শহরের বইল্লাপাড়া কবরস্থানে বাবা আশরাফ মিয়া ও মা খুইল্যা বিবির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। দাফন শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজায়  শোকার্ত জনতার ঢল নামে।
জানাজাপূর্ব  বক্তব্য রাখেন  আশেক উল্লাহ রফিক এমপি, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ।
নামাজে জানাজার পূর্বে মরহুম মোহাম্মদ নুরুল ইসলামকে কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার জেলা আওয়ামীলীগ, পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা জাসদ, কক্সবাজার পৌর আওয়ামী লীগ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও মহলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের জানাযার আগে অনুষ্ঠান সঞ্চালনা করেন। জানাযার নামাজে ইমামতি করেন কক্সবাজার বায়তুশ শরফের শিক্ষক মাওলানা মুহাম্মদ শফি। পরিবারের পক্ষে সম্পাদক মোহাম্মত নুরুল ইসলামের মেঝ সন্তান কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম বক্তব্য রাখেন। কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল মরহুমের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুরুল ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাসুমের জোড়া ধাক্কার পর রানের খোঁজে কিউইরা

পরবর্তী

মেজর সিনহা হত‍্যা মামলা: দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ

পরবর্তী
সিনহা

মেজর সিনহা হত‍্যা মামলা: দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণে জনসমুদ্রে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পাঠ্যসূচিতে রাখতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT