চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরনিদ্রায় শায়িত আহমদ শফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার দুপুর ২টায় জোহরের নামাজ শেষে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসূফ।

জানাযা শেষে হাটহাজারী মাদ্রাসাস্থ প্রিয় মসজিদের পাশে আহমদ শফীকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।

এর আগে আহমদ শফীকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে। শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন ভক্ত-অনুসারীরা। তাই জানাযায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানাযা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করেন ৭জন ম্যাজিস্ট্রেট।

এর আগে শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ জনসাধারণের দেখার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

সেখানে সমাগতদের উদ্দেশে কথা বলেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, ‘মরহুম আহমদ শফি আমাদের ওস্তাদ। তার মৃত্যুতে আমরা এতিম হয়েছি। এতো বড় একজন ওস্তাদুল ওলামাকে হারিয়ে আমরা আজ অসহায়। তিনি শুধু পরিবারের মুরুব্বি ছিলেন তাই নয়, তিনি আমাদের সকলের মুরুব্বি ছিলেন। উনার তরিকা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো।’

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আল্লামা শাহ আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার রাতে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পদ থেকে পদত্যাগ করার পর গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছিল তাকে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হলেও পরে আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

ট্যাগ: আহমদ শফীদাফন সম্পন্ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ায়’ পাকিস্তান অধিনায়ক-কোচকে তলব

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলানকে পাচ্ছে না বাংলাদেশ

পরবর্তী

শ্রীলঙ্কা সফরে ম্যাকমিলানকে পাচ্ছে না বাংলাদেশ

করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের বীরত্বগাঁথা নিয়ে বই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোটায় ভর্তি মুসলিম নারী শিক্ষার্থীদের টিউশন ফি দেবে তামিলনাড়ু

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সৌদিতে আগুনে নিহতদের মরদেহ (সংগৃহীত)।

সৌদিতে আগুনে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয়

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে ‘রেড এলার্ট’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ও পানিতে ডুবে নিহত ৩

আগস্ট ২৮, ২০২৬

টাপুর টুপুর বৃষ্টি পড়ে

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT