চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্নাস্বামীতে অভ্যস্ত অস্ট্রেলিয়ার সামনে আনকোরা বাংলাদেশ

ফজলুল বারীফজলুল বারী
৭:৫৩ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

ব্যাঙ্গালুরু (কর্ণাটক), ভারত থেকে: এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম, এখানেই আজ বাংলাদেশ দলের বাঁচা-মরাই লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট-২০১৬ এর লড়াইয়ে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেও জিততে হবে আজকের লড়াইয়ে। কারণ উভয় দল এরই মাঝে একটি করে ম্যাচে হেরেছে! উভয়ের আজ ডু অর ডাই ম্যাচ।

এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম ভারতের প্রধান ক্রিকেট গ্রাউন্ডগুলোর অন্যতম। ১৯৬৯ সালে এটি প্রতিষ্ঠিত। ধারণ ক্ষমতা ৫০ হাজার। কর্নাটক ক্রিকেট এসোসিয়েশন এই স্টেডিয়ামের মালিক।

১৯৭৪ সালের ২২-২৭ নভেম্বর এখানে প্রথম টেস্ট ম্যাচ হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। প্রথম ওয়ানডে ম্যাচ হয় ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা ছিলো সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ। ভারত-পাকিস্তানের মধ্যে এখানে প্রথম টি-২০ ম্যাচটি হয় ২০১২ সালের ২৫ ডিসেম্বর। এই মাঠে বাংলাদেশ এর আগে কখনো না খেললেও অস্ট্রেলিয়া খেলেছে।

২০১১ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এই মাঠে কেনিয়া-কানাডার বিরুদ্ধে খেলে জয়ী হয়। এছাড়া আইপিএল-এ এই মাঠে খেলেছেন অনেক অস্ট্রেলিয়ান খেলোয়াড়। আগে ব্যাট করে এ মাঠে রানের বন্যা বইয়ে দেয়া সম্ভব। রাতের বেলা এখানকার উইকেট তুলনামূলক বাউন্সি হয়।

তাসকিন-আরাফাত সানিকে হারিয়ে আশাহত বাংলাদেশকে জিততে হলে এ মাঠে অনেক ভালো খেলতে হবে।

Reneta

এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এখন পতপত করে উড়ছে বাংলাদেশের লালসবুজ পতাকা। এ পতাকা কী উড্ডীন থাকবে? এর জবাব জানা যাবে আরও কয়েক ঘণ্টা পর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপফজলুল বারী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT