চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিনি শিল্পকে লাভজনক ও রপ্তানিমুখী করতে নানা পদক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৯
অর্থনীতি
A A

দেশের চিনি শিল্পকে লাভজনক ও রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে কার্যকর সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অজিত কুমার পাল।

বুধবার নাটোর চিনিকলে আখ চাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অজিত কুমার পাল বলেন, বাংলাদেশে আর কোন শিল্প বিরাষ্ট্রীয়করণ করা হবে না।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম জিয়াউল ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসএফআইসি’র পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) মো. মোশাররফ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) রুস্তম আলী এবং আখচাষী ও নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

বিএসএফআইসি চেয়ারম্যান বলেন, দেশের রাষ্ট্রায়াত্ত চিনিকলের উৎপাদিত ব্রাউন চিনি স্বাস্থ্যসম্মত। ব্যাপক চাহিদা থাকায় করপোরেশনের প্রধান কার্যালয়ে প্রতিদিন এক হাজার টন চিনি বিক্রি হচ্ছে। দুঃখের বিষয়, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও দেশের চাহিদার মাত্র ১০ থেকে ১২ শতাংশ পূরণ করা যাচ্ছে। অথচ খুব সহজেই রাষ্ট্রায়াত্ত চিনিকলগুলোর পুরো উৎপাদন ক্ষমতা ব্যবহার করে দেশের শতভাগ চাহিদা পুরণ করে রপ্তানি করা সম্ভব।

তিনি বলেন, প্রতিবছর দেশে উৎপাদিত ৩৪ লাখ টন আখের মধ্যে মাত্র ১৭ লাখ টন আখ চিনিকলে পাওয়া যায়। কৃষকদের উদ্বুদ্ধ করে সব উৎপাদিত আখ চিনিকলে আনতে হবে। আখ থেকে চিনি আহরণের হার বাড়াতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Reneta

অজিত কুমার পাল বলেন, চিনি শিল্পকে লাভজনক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বদ্ধপরিকর। এই শিল্পের সকল অব্যবস্থাপনা দূর করে কার্যকর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। লোকসানের বোঝা কাটিয়ে এই শিল্পকে লাভজনক করতে সব চিনিকলে বহুমুখীকরণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রপ্তানিযোগ্য এলকোহল, স্পিরিট, সার, বিদ্যুৎ উৎপাদনসহ সারাবছর চিনিকলকে চালু রাখা হবে।

এর আগে কর্পোরেশন চেয়ারম্যান নাটোর চিনিকলের কারখানা পরিদর্শন করেন এবং কারখানার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মতবিনিময় সভায় করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আখচিনি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬-২৭ বাজেট জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে: চিফ হুইপ

জুলাই ২, ২০২৬

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT