চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
অন্যান্য, শিল্প সাহিত্য
A A

আজ ১০ অক্টোবর, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের এই দিনে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।  নড়াইলের মাছিমদিয়ায় চিত্রাপাড়ে শিল্পীর বাসভবন চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয় এই  শিল্পীকে।

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শিল্পী সুলতানের ২২তম মৃত্যুবার্ষিকী জন্মস্থান নড়াইলে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিল।

শহরের মাছিমদিয়ায় শিল্পীর বাসভবনে সকাল ৭টায় কোরআনখানির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এসএম সুলতান ফাউন্ডেশন, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশন, শিশুস্বর্গ, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পককলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

Banglabid

শ্রদ্ধাঞ্জলি শেষে শিশুস্বর্গে দেড় শতাধিক শিশুর অংশগ্রহণে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিশুস্বর্গে আলোচনা সভায় শিল্পীর জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় নড়াইল জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা কালচারাল অফিসার মোঃ হায়দার আলী, সাবেক পিপি অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন সিকদার সহ অনেকে।

পরে শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য ও সুলতানপ্রেমীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের শ্যামল ছায়া ঘেরা চিত্রা পাড়ের মাছিমদিয়া গ্রামের দরিদ্র রাজমিস্ত্রি মেছের আলীর ঘরে জন্মগ্রহন করেন। মায়ের নাম মাজু বিবি। মা বাবা আদর করে শিল্পী এসএম সুলতানের নাম রাখেন লাল মিয়া।

Reneta

শিল্পী সুলতান ১৯৮২ সালে একুশে পদক,  ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএম সুলতানচিত্রশিল্পী এসএম সুলতান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জেগে উঠুন, জেনে নিন’ স্লোগানে বিশ্ব স্তন সচেতনতা দিবস

পরবর্তী

নবমীর বিহিত পূজার মধ্য দিয়ে দেবীকে বরণ

পরবর্তী

নবমীর বিহিত পূজার মধ্য দিয়ে দেবীকে বরণ

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা, মোশাররফের জায়গায় তাইজুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT