চা বাগান অধ্যুষিত কেন্দ্রে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি
The presence of voters is noticeable in the tea plantation-dominated centre
চট্টগ্রামের একটি ভোটার কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি, নির্বাচন চলাকালীন দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে সকাল আট ঘটিকায় ভোটগ্রহণ শুরু হয়। প্রথম দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে। তবে চা বাগান অধ্যুষিত ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মৌলভীবাজার জেলার চারটি আসনের সবকটিতে চা জনগোষ্ঠীর ভোটার ও অন্যান্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ভোটার রয়েছেন। তাদের ভোট নির্বাচনি ফলাফলে অনেকটা প্রভাব ফেলে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য কেন্দ্রগুলোর তুলনায় চা অধ্যুষিত কেন্দ্রগুলোতে চা জনগোষ্ঠী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ভোটার উপস্থিতি বেশি ছিলো। দুপুর একটার মধ্যে এই কেন্দ্রগুলোতে ৩৫ থেকে ৪০ শতাংশের উপরে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার জানান অন্য কেন্দ্র গুলোর তুলনায় এই কেন্দ্রগুলোতে ভোট বেশি পড়েছে এবং শান্তিপূর্ণ হচ্ছে।






