চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল কিনে ঘাতকদের উৎসাহিত করেছে সরকার: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:০৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A
রাজনৈতিক নেতারা বিক্ষোভে অংশগ্রহণ করছেন, সরকারবিরোধী প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনে সরকার ঘাতকদের উৎসাহিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার ঢাকা জজকোর্ট প্রাঙ্গনে জাতীতাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মিয়ানমারের সামরিক জান্তা ও সু চি বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, দেশান্তরে বাধ্য করার প্রতিবাদে এবং তাদেরকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রোহিঙ্গাদের ওপর যে বর্বরতা চলছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সেখানে বিচিত্র রকমের হত্যাযজ্ঞ চলছে। গৌতম বুদ্ধের অনুসারীরা তো এত বিভৎস, কসাই হতে পারে না।

তিনি বলেন, নাফ নদীর পানিতে আজ পানির রং নেই। নাফের পানিতে আজ রোহিঙ্গাদের রক্তের রং। আর সেই রক্তের ওপর দিয়ে লজ্জাজনকভাবে মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করছে সরকার।

মিয়ানমারের বর্বর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যার এভাবেই প্রতিদান দিচ্ছে ভোটারবিহীন অবৈধ সরকার। সরকারের এই আচরণে ঘাকতরা উৎসাহ পাচ্ছে এবং আরও নৃশংস হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারকে লক্ষ্য করে রিজভী বলেন, আজ কোথায় আপনাদের প্রাণের বন্ধু ভারত? এই খাদ্য সংকটের দিনে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মূহুর্তে চাল রপ্তানি করবে না। এই হলো বন্ধুত্বের পরিচয়!

Reneta

বিএনপির এই নেতা বলেন, চালের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারি গোডাউনে চাল নেই। চালের বদলে সেখানে ইঁদুর খেলা করছে। ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই দুর্ভিক্ষ প্রতিরোধ করবে কে?

রিজভী এসময় পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা কর বলেন, ‘জ্বি হুজুর, জ্বি হুজুর করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝালকাঠির রাজাপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জুলাই ৩১, ২০২৬

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT