চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালবাজ শাকিবে মুগ্ধ ঢাকা-কলকাতার দর্শক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০১৮
বিনোদন
A A

ঢালিউড কিং শাকিব খান অভিনীত চালবাজ ছবির টাইটেল গান এবার ইউটিউবে। পুুুরো গানে শাকিব খান নেচেছেন, ফাইটও করেছেন, সবশেষে হাসিমুখে চালবাজি দেখিয়েছেন।

চালবাজ ছবির এই টাইটেল গানটি প্রকাশ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পরেই দুই বাংলার দর্শকরা গানটি শেয়ার করে ছড়িয়ে দিচ্ছেনন সামাজিক মাধ্যমগুলোতে। বেশির ভাগ দর্শকই গানটি দেখে ইতিবাচক মন্তব্য করছেন।

নূরুজ্জামান খান নামে একজন লিখেছেন,
শাকিব মানে ভালো কিছু। তোফাজ্জেল নামে একজন মন্তব্য করেছেন, এত সুন্দর শাকিব আগে কোথায় ছিল?

এমন হাজারও মন্তব্যের ভীড়ে সোহেল মাহমুদ লিখেছেন, জানতাম গানটা সুন্দর হবে কিন্তু এতোটা ফাটাফাটি হবে কল্পনাও করিনি। সেইরকম একটা গান, কিং খান এর নাচ পারফর্মেন্স দেখার মতো। শাকিব শুধু নামে নয় কাজেও তিনি পারদর্শি সেটা প্রমাণ হয়ে গেলো। অনেক বেশি শুভ কামনা রইলো কিং খান এবং চালবাজ এর জন্য।

চালবাজ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। গেল সেপ্টেম্বর মাসে লন্ডনে এই ছবির শুটিং শুরু হয়। শাকিবের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করছেন শুভশ্রী। আরো রয়েছেন রজতাভ, সুব্রত, শিবা সানু, মাহমুদুল হক মিঠু প্রমুখ।

এর আগে যৌথ প্রযোজনায় চালবাজ নির্মিত হচ্ছে শোনা গেলেও শেষ পর্যায়ে জানা যায়, চালবাজ একক প্রযোজনায় এসকে মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে এই ছবিটি। শোনা যাচ্ছে, সাফটা চুক্তির আওয়ায় শিগগির চালবাজ বাংলাদেশে মুক্তি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালবাজশাকিব খানশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যে মাঠে শুরু, সেই মাঠেই বিদায়

জুলাই ৬, ২০২৬

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT