বাংলাদেশ

‘চালকের পাশাপাশি যাত্রী-পথচারিদের সচেতনতা বাড়াতে হবে’

নিরাপদ সড়ক দিবস

বাংলাদেশে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়মের সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়মের সচেতনতা বাড়াতে র‌্যালি অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহনের চালক-শ্রমিকদের পাশাপাশি যাত্রী পথচারিদের সচেতনতাও বাড়ানোর কথা বলছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’।

“মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” প্রতিপাদ্যকে ধারণ করে আজ বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষ্যে ব্যতিক্রমধর্মী র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে সংস্থাটি।

ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণী পেশার নারীদের অংশগ্রহণে রাজধানী মিরপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে র‌্যালীটি।

পরে মিরপুর-১০ গোলচত্বরে ও সংগঠনটির কার্যালয়ে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো.শাহিন বলেন, “উল্টোপথে গাড়ী চালাবেন না, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালাবেন না। বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি রাস্তায় নামাবেন না, ওভারটেকিং করবেন না। গাড়ি চালনাকালে মােবাইল ফোন ব্যবহার করবেন না।”

তিনি বলেন, “সরকার, পরিবহন কর্তৃপক্ষ ও যাত্রী পথচারীদের সচেতনতা ও ঐকান্তিক সহযোগীতায় সম্ভব নিরাপদ সড়ক নিশ্চিত করা।”

সভায় উপস্থিত চালক হেলপার, পথচারীদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক নির্দেশনা,জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপারের সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করেন পাথওয়ের প্রশিক্ষকরা।

বিষয়:নিরাপদ সড়ক দিবস পাথওয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…