জনপদ

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভায় বক্তা ও উপস্থিত অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যে নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ইউনাইটেড প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করা হয়। পরে র‌্যালি করে কানাইখালি একটি চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ (সংরক্ষিত) মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল আলম বুড়া চৌধূরী সহ প্রমুখ।

অন্যদিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম প্রমূখ।

বিষয়:নাটোর নিরাপদ সড়ক দিবস মুজিব বর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…