অন্যান্য

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

রাস্তায় পড়ে থাকা একজনের দেহের ছবি, যেখানে রক্তের দাগ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় পড়ে থাকা একজনের দেহের ছবি, যেখানে রক্তের দাগ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঝালকাঠির নলছিটিতে সোবাহান খলিফা (৬০) নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকালে ষাটপাকিয়া এলাকার সড়কের পাশে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকার সড়কের পাশে তার লাশ দেখে এলাকাবাসী নলছিটি থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ পাশে একটি মুঠোফোন উদ্ধার করে পরিবারের কাছে কল দিয়ে লাশের পরিচয় নিশ্চিত হয়। লাশের গলায় মাফলার পেচানো অবস্থায় ফাস লাগানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ষাটপাকিয়া সড়কের পাশে পড়ে থাকা মৃত ব্যক্তির নাম সোবাহান খলিফা। তিনি পেশায় একজন অটোচালক। তিনি নলছিটি তিমিরকাঠি এলাকার মৃত রসিদ খলিফা ছেলে। সোবাহান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে কোন এক সময় তাকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার ইজিবাইক গাড়িটি পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:ইজিবাইক ছিনতাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…