তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ব্যক্তিগত চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। ১৬৩ ম্যাচ খেলে চার হাজার রানে পৌছাল এ উইকেট রক্ষক ব্যাটসম্যান।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নামার আগে এই মাইলফলক থেকে মাত্র ১২ রান দূরে ছিলেন তিনি।
আফগানিস্তান সিরিজ থেকেই ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলকে পৌঁছানোর অপেক্ষায় ছিলেন মুশফিক। কিন্তু গত চারটি ম্যাচে তার ব্যাট নিজের জাত চেনাতে পারছে না।
শেষ পর্যন্ত ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আদিল রশিদের করা ১৭তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে চার হাজারি ক্লাবে নাম লেখান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
বাংলাদেশিদের মধ্যে এর আগে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।







