বিনোদন

চার বছর পর শ্রেয়া ঘোষালকে পেয়ে উচ্ছ্বসিত সৃজিত!

২০১৮ সালের পর সৃজিতের কোনো সিনেমায় গাইলেন শ্রেয়া

শ্রেয়া ঘোষাল ও সৃজিত মুখার্জি একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেয়া ঘোষাল ও সৃজিত মুখার্জি একসঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত, যেখানে তারা নতুন গানের মোড়ক উন্মোচন করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় চার বছর পর সৃজিত মুখার্জীর সঙ্গে কাজ করলেন নন্দিত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। নির্মাতার নতুন সিনেমা ‘এক্স প্রেম’ এর একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটার নাম ‘ভালোবাসার মরসুম’।

মুক্তি পাওয়ার আগে থেকেই ভালোবাসার ‘জাতীয় সংগীত’ হিসেবে আলোচনায় চলে আসে ‘ভালোবাসার মরসুম’ গানটি। বিশেষ করে শ্রেয়ার ভক্তরা গানটি নিয়ে ভীষণ উত্তেজিত।

এরইমধ্যে শ্রেয়াকে নাইটেঙ্গেল উপাধি দিয়ে তার সিনেমায় শ্রেয়ার সাথে চার বছর পর কাজের কথা জানান দিয়ে পোস্ট দেন সৃজিত মুখার্জী। তিনি নিজেও শ্রেয়ার সাথে কাজ করতে পেরে কতোটা উচ্ছ্বসিত সেটা তার টুইটারের পোস্ট দেখেই বোঝা যায়।

সৃজিতের পোস্টটি নিজের টুইটার থেকে শেয়ার দিয়ে নিজের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নেন শ্রেয়া ঘোষাল।

সৃজিতের নতুন সিনেমা এক্স প্রেম। মূলত একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে উৎসর্গ করা প্রেম কাহিনী। সিনেমার গল্পের মূল মেসেজ হচ্ছে, ভালোবাসা জীবনের সব সমস্যা সমাধান করতে পারে।

আসছে মে মাসের ১৩ তারিখ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেন-গুপ্ত, শ্রুতি দাসসহ অনেক নতুন মুখ।

শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘ভালোবাসার মরসুম’:

বিষয়:এক্স=প্রেম প্রেম শ্রেয়া শ্রেয়া ঘোষাল সৃজিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…