চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার-পাঁচজন সাথে নিয়ে চীনের বিরুদ্ধে লড়াই করো: কঙ্গনাকে অনুরাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। রোজ সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। বলিউড তারকাদের একটি বড় অংশ এখন কঙ্গনাকে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করছেন। যাদের একজন হলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকা একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে লিপ্ত হন। যার সূত্রপাত মূলত কঙ্গনার একটি টুইট থেকে। যেখানে তিনি নিজেকে একজন যোদ্ধা হিসেবে দাবি করেছেন। কঙ্গনার টুইটের শুরুটা এমন ছিল, ‘আমি একজন যোদ্ধা। আমি আমার মাথা কর্তনের অনুমতি দিতে পারি কিন্তু তারপরও নিজের মাথা নত করতে রাজি না। আমি আমার দেশ ও জাতির সন্মানের জন্য সব করতে পারি। কিন্তু কেউ সেই সন্মান নষ্ট করতে চাইলে আমি প্রশ্রয় দিব না, জয় হিন্দ।’

মূলত এরই প্রতিউত্তরে অনুরাগ কাশ্যপ তার টুইটারে কঙ্গনাকে উদ্দেশ করে সুক্ষ্ম কটাক্ষের সুরে লেখেন, ‘হ্যাঁ, শুধু একমাত্র তুমিই আমাদের বাঁচাতে পারবে, সত্যিকারের মণিকর্ণিকা। চার-পাঁচ জনকে সাথে নিয়ে চীনের সাথে লড়াই শুরু কর। আমাদের অঞ্চল তারা কতোটা দখলে নিচ্ছে সেদিকে লক্ষ্য রাখ। এলএসি আপনার অঞ্চল থেকে মাত্র একদিনের পথ, সেখানে যাও। যাও আমাদের বাঘিনি, জয় হিন্দ।’

অনুরাগ কাশ্যপের এমন প্রতিউত্তরে তাকে ছেড়ে কথা বলেননি কঙ্গনা। এর উত্তরে কঙ্গনা রিটুইট করে জানিয়েছেন, ‘ঠিক আছে আমি সীমান্তে যাচ্ছি। আপনি পরের অলিম্পিকে চলে যাবেন। দেশে সোনার পদক প্রয়োজন। হ্যাঁ, এটা কোন বি-গ্রেড ফিল্ম নয় যে, শিল্পীকে যা কিছু হোক বানিয়ে দেওয়া যায়। আপনি তো রূপককে সত্যি বলে ভেবে নিচ্ছেন। বুদ্ধি এতটা কমল কবে থেকে? যখন আমাদের বন্ধুত্ব ছিল, তখন তো বেশ চতুর ছিলেন।’

কঙ্গনার এই জবাবের উত্তর দিয়ে অনুরাগ আবারও টুইটে লেখেন, ‘তোমার জীবনই এখন রূপক হয়ে গিয়েছে বোন। সব কথাই রূপক। সব অভিযোগ রূপক। টুইটারে তুমি এত রূপক দিয়ে ফেলেছ যে, জনতা বেরোজগারি জেনারেটরকে তোমার সংলাপ লেখক বলছে। যেখানে আমার থেকে ভালো আর কেউ জানে না যে, তুমি কতটা ভালো ইমপ্রোভাইস করতে পারো।’

মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই গেল কয়েক মাস যাবত বলিউডের নানা অন্ধকার দিক আলোচনায় উঠে আসছে। তারই পরিপ্রেক্ষিতে একের পর এক কাণ্ড নিয়ে মুখ খুলে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি সমালোচনার মুখেও কঙ্গনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনুরাগ কাশ্যপকঙ্গনা রানাউতচীনবলিউডবাকযুদ্ধভারতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুতের সঞ্চালন চার্জ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব, পাইকারি দামও বাড়াতে চায় পিডিবি

মে ২০, ২০২৬

টেকসই নগর গড়তে প্রয়োজন ছাদকৃষি

মে ২০, ২০২৬

শুধু পদ্মা ব্যারেজ নয়, তিস্তা ব্যারেজও নির্মাণ করবে বিএনপি সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করতে সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটন ফ্রিজ কিনে আরও দুই ক্রেতা মিলিয়নিয়ার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT