চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় দর্শকদের আক্ষেপ ঘুচালেন শুভ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

এতোদিন হলিউড বলিউডের নায়কদের ‘সিক্স প্যাক’ দেখে আক্ষেপ করতেন ঢালিউডের দর্শক। ‘বাংলাদেশের নায়কদের কি এভাবে দেখা যাবে?’- এমন প্রশ্ন চালাচালিও দেখা গেছে চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপগুলোতে। সেই আক্ষেপই যেন ঘুচালেন ঢাকাই ছবির আরিফিন শুভ!

এর আগে বরাবরই সুঠাম দেহ নিয়ে পর্দায় এলেও প্রথমবার ‘সিক্স প্যাক’ দিয়ে চমক দেখালেন ‘মুসাফির’ খ্যাত ছবির এই নায়ক। এজন্য তার টানা ৯ মাস হাড়ভাঙা শ্রম দিতে হয়েছে।

আরিফিন শুভ তার এ সিক্স প্যাক করার বিষয়টি নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। সাত মিনিটের ওই ভিডিওতে উঠে এসেছে শুভর সিক্স প্যাকে রূপান্তর, সেইসঙ্গে ৯৪ কেজি থেকে ৮২ কেজি ওজনে আসার গল্প।

এর সঙ্গে সঙ্গে ভিডিওতে দেখা গেছে, সিক্স প্যাকে আসার জন্য শুভর অক্লান্ত পরিশ্রমের চিত্র।

মূলত, শুভ অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য তার শারীরিক পরিবর্তন আনতে হয়েছে। শুভ প্রথমে মনে করেছিলেন, এ কাজটা করা অসম্ভব হবে। কারণ, এ ছবির আগে কলকাতার ‘আহা রে’ ছবির চরিত্রের জন্য শুভর ওজন বাড়াতে হয়েছে। ওই ছবির পর শারীরিক রূপান্তরের মাধ্যমে সিক্স প্যাকে আসাকে অনেক কঠিন বলে জানান আরিফিন শুভ।

তিনি বলেন, শারীরিক পরিবর্তন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েট। কার্ডিও দিয়ে শুরু করেন। শুভ বলেন, এ ধরনের ট্রেনিং কখনই করিনি। বিভিন্ন ওজন দেয়া হতো, আমি নিতেই পারছিলাম না। কোনোভাবেই পেরে উঠছিলাম না। কিন্তু আমাকে যিনি প্রশিক্ষণ দিতেন তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার থেকে ঠিকই আদায় করেন নিতেন।

Reneta

শুভ বলেন, ট্রেনিং নিতে নিতে ক্লান্ত হয়ে গেলে আমাকে বিশ্রামের জন্য এক ঘণ্টা সময় দেয়া হতো। জিম থেকে তো বাসায় ফিরতে পারতাম না, সেজন্য ওখানেই ঘুমিয়ে নিতাম। অনেকেই দেখে হাসাহাসি করতো। এভাবে ট্রেনিং নিতে নিতে যখন আমার আত্মবিশ্বাস বাড়তে থাকতে তখনই এমন এক বিপদ আসে যেজন্য মনে হচ্ছিল আমার বোধহয় আর পারবো না।

কী বিপদ? শুভ জানালেন, হেভি ওয়েট নেয়ার ফলে আমার গোড়ালি ফুলে গিয়েছিল, পানি চলে এসেছিল। ধৈর্য্যের বাইরে ছিল যে এতো ব্যথা! এক্সরে করে দেখা গেল টিস্যু ড্যামেজ হয়েছে। ৪-৫ মাস যখন বিশ্রাম করা হয় তাহলে শুটিংয়ে যেতে পারবো কিন্তু কোনো ট্রেনিংয়ে যেতে পারবো না। তখন সত্যি আমি ভেঙে পড়েছিলাম। কিছুই ভালো লাগতো না। বাসায় একা পড়ে থাকতাম।

তিনি বলেন, শুধুমাত্র মনের জোরে সিদ্ধান্ত নিলাম আবার ট্রেনিংয়ে ফিরবো। নিচের অংশ বাদ দিয়ে শরীরের উপরে অংশ নিয়ে কাজ করবো। তখন হাতে ছিল ৮ মাস। ওই অসুস্থ পা নিয়ে নেমে পড়লাম। হারতে চাইনি। আমি সবসময় বিশ্বাস করি, চেষ্টা করো এবং চেষ্টা করতে করতে দরকার হলে মরে যাও! কিন্তু চেষ্টা থামিয়ে দিও না। ফাইনালি ৯ মাসে আমি সফল হই। এই রূপান্তরের মাধ্যমে জীবন আমাকে নতুন শিক্ষা দিয়েছে। পৃথিবীতে যে কোনো কিছুই সম্ভব যদি আমি মন থেকে চাই। এর সঙ্গে নাছোড়বান্দা হয়ে লেগে থাকি, তাহলে সবকিছুই সম্ভব।

এদিকে, আরিফিন শুভর এ সিক্স প্যাকে রূপান্তরের ভিডিও প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রশংসা পাচ্ছেন সিনেমার সর্বস্তারের মানুষের কাছ থেকে। বিশেষ করে তার একাগ্রতা, অধ্যবসায় আর পরিশ্রমের প্রশংসা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভঢালিউডবলিউডমিশন এক্সট্রিমলিড বিনোদনশুভহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT