চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে আদালতে নিচ্ছেন সেতিয়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনা যেন এখন এক রঙ্গমঞ্চ। সেখানে এক নাটক শেষ হতে না হতেই আরেক নাটক মঞ্চস্থ হচ্ছে। শুরুটা করেছিলেন লিওনেল মেসি, বার্সা ছাড়ার ঘোষণা দিয়ে। তাকে আইনি লড়াইয়ের ভয় আর শেষে বুঝিয়ে শুনিয়ে কোনোরকমে ঠেকানো গেছে। এবার নতুন নাটক নিয়ে ন্যু ক্যাম্পে হাজির বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন। মেসির মতো কোনো রাখঢাক নয়, সরাসরি সাবেক ক্লাবকে আদালতে নেয়ার ঘোষণা দিয়েছেন যিনি।

বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে নাস্তানাবুদ হওয়ার পর সেতিয়েনের চাকরি যাচ্ছে, সেটা সবারই জানা ছিল। ১৭ আগস্ট সেটা সত্যিও হয়েছে, বার্সা জানিয়ে দিয়েছে সেতিয়েনকে তাদের আর প্রয়োজন নেই।

ছাঁটাইয়ের পর এতদিন যখন সবকিছু ঠিক মনে হচ্ছিল, তখন একমাসের মাথায় বেরিয়ে এসেছে আরেক কাহিনী। স্প্যানিশ এক রেডিওর পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, ২৭ সেপ্টেম্বর ২০২০-২১ মৌসুমের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ডাগআউটে থাকতে পারবেন না বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যান। কারণ বরখাস্ত হওয়া কোচ সেতিয়েনের সঙ্গে এখনো আনুষ্ঠানিক সমঝোতায় আসতে পারেনি বার্সা। ফলে কাগজে কলমে এখনো তিনি বার্সার কোচ এবং একই কারণে কোম্যান এখনো নিবন্ধিত নন!

এখন সেতিয়েন নিজেই জানাচ্ছেন, আসলেই তা সত্যি। বৃহস্পতিবার নিজের কোচিং প্যানেলের তিন সদস্য এদের সারাবিয়া, জন পাসকুয়া এবং ফ্রান সোতোর হয়ে বিবৃতি দিয়েছেন তিনি। যাতে বলা হয়েছে, এই তিনজনকে বার্সায় নতুন ভূমিকায় দেখা যেতে পারে।

বিবৃতিতে সেতিয়েন বলেছেন, ‘গত একমাস বার্সেলোনা বোর্ডের সম্পূর্ণ নিশ্চুপ থাকার পর এবং আমাদের একাধিক অনুরোধ সত্ত্বেও কেবল গতকাল আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছে এবং সেটা ব্যুরোফ্যাক্সের মাধ্যমে।’

‘এভাবে যোগাযোগই প্রমাণ করে গত ১৪ জানুয়ারি, ২০২০ সালে আমাদের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল, সেসব শর্ত পুরোপুরিভাবে পূরণ করা হবে না।’

‘আমার ক্ষেত্রে বলা হয়েছে ক্লাব প্রেসিডেন্ট ১৭ আগস্ট যে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন, সেটা তখনই কার্যকর করা হবে। যাই হোক গতকালের আগে, একমাস পর ১৬ সেপ্টেম্বর তারা আমাকে জানিয়েছে আমাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং কোনো শর্তপূরণ ছাড়াই।’

‘আমার কোচিং স্টাফদের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গেই বলছি, তাদের গতকাল বলা হয়েছে ক্লাবের নির্দিষ্ট কিছু পদে তাদের পুনর্বহাল করা হবে। এরপর আমাদের মনে হয়েছে আমাদের চুক্তিপত্র আইনজীবীদের হাতে তুলে দেয়া উচিৎ। যাতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া সম্ভব হয়।’

ট্যাগ: কোম্যানবার্সাবার্সেলোনামেসিরোনাল্ড কোম্যানলা লিগালিড স্পোর্টসসেঁতিয়েন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে আহত, যুবক আটক

পরবর্তী

চার-পাঁচজন সাথে নিয়ে চীনের বিরুদ্ধে লড়াই করো: কঙ্গনাকে অনুরাগ

পরবর্তী

চার-পাঁচজন সাথে নিয়ে চীনের বিরুদ্ধে লড়াই করো: কঙ্গনাকে অনুরাগ

করোনাভাইরাস: মৃত্যু কমে বেড়েছে সুস্থতার হার

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT