চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দেশ ঘুরে ২৬ শিরোপা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফির আলমারিটা দিন দিন বড় হচ্ছে। বুধবার রাতে সেখানে জায়গা নিয়েছে আরও একটি শিরোপা। নিজে গোল করেই জুভেন্টাসকে ইতালিয়ান সুপারকোপা জিতিয়েছেন পর্তুগিজ তারকা। এসি মিলানের চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়টা রোনালদোর করা একমাত্র গোলেই আসে।

রিয়াল মাদ্রিদে থাকতে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন রোনালদো। চলতি মৌসুমেই স্পেন ছেড়ে ইতালিতে নতুন চ্যালেঞ্জ নেন এবং তুরিনের ক্লাবে যোগ দিয়ে মৌসুমের শুরুতে প্রথম সুযোগেই ট্রফি জিতলেন।

ইতালিয়ান সুপারকোপা জয়ের পর রোনালদোর আলমারিতে এখন ট্রফির সংখ্যা দাঁড়াল ২৬টিতে। চারটি দেশের ক্লাবে খেলে এই ট্রফিগুলো জেতেন সিআর সেভেন। নিজ দেশ পর্তুগাল, ইংল্যান্ড, স্পেনের পর ইতালিতে শিরোপা জিতলেন তিনি।

১৭ বছর বয়সে পর্তুগিজ সুপার কাপ দিয়ে শুরু। ২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে জেতা ওই ম্যাচে অবশ্য বেঞ্চে বসে থাকতে হয়েছিল রোনালদোকে। তার অভিষেকের তিন ম্যাচ পরের ওই ফাইনালে লেওক্সের বিপক্ষে ৫-১ গোলে জিতেছিল লিসবন।

পর্তুগিজ সুপার কাপ জয়ের কিছুদিন পরই রোনালদো পাড়ি দেন ইংল্যান্ডে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯টি শিরোপা জেতে। তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে দুটি লিগ কাপ, একটি এফএ কাপ, একটি কমিউনিটি শিল্ড, একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি ক্লাব বিশ্বকাপ।

ম্যানইউ থেকে রিয়ালে যোগ দিয়ে প্রথম বছর ট্রফিহীন থাকতে হয় রোনালদোকে। পরে অবশ্য গুণে গুণে ১৫টি শিরোপা জেতেন বার্নাব্যুতে। ৯ মৌসুমে রিয়ালের জার্সিতে দুটি লা লিগা, দুটি কোপা ডেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ক্লাব বিশ্বকাপ এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে বার্নাব্যুর স্বর্ণযুগের সাক্ষী হন। এরমধ্যে আবার পরপর তিনবার জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। লস ব্লাঙ্কোসদের বিখ্যাত সাদা জার্সির সময়টাতে চারবার ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেন।

Reneta

ইতালিয়ান সুপার কাপে নতুন ক্লাব জুভেন্টাসকে গোল করে শিরোপা জেতান রোনালদো। নিজের ছন্দে আছেন অন্য প্রতিযোগিতাগুলোতেও। এরইমধ্যে চলতি মৌসুমে ১৯ গোল করে ফেলেছেন। নামের পাশে ট্রফি সংখ্যা ২৬ লেখা হয়ে গেলেও তৃপ্ত নন রোনালদো, কারণ তিনি সবসময়ই আরও ট্রফি চান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT