চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারশ ‍শিশুর জীবন বাঁচালেন এক পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
পুলিশের একজন সদস্য জীবনের ঝুঁকি নিয়ে শিশুর জীবন বাঁচাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমার হাত থেকে ভারতের ভুপালের একটি স্কুলের ৪শ শিশুকে রক্ষা করলেন পুলিশের এক হেড কনস্টেবল। জীবন বাজি রেখে ১০ কেজি ওজনের বোমা নিজের কাঁধে বহন করে দূরে ফেলে দিয়ে এসব শিশুকে রক্ষা করেন কনস্টেবল অভিষেক প্যাটেল।

এনডিটিভি জানিয়েছে, মধ্য প্রদেশের ভুপাল থেকে ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত ছিতোরা গ্রাম। শুক্রবার ওই গ্রামের সরকারি স্কুলের পেছনে প্রায় ১০ কেজি ওজনের ১২ ইঞ্চি আকারের একটি বোমা পাওয়া যায়। খবর দেয়া হয় পুলিশকে।

খবর পেয়ে অভিষেকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। কিন্তু তাদের সঙ্গে কোন বোমা নিস্ক্রীয় দলের সদস্য না থাকায় সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে। ঠিক সে সময় কনস্টেবল অভিষেক জীবনের ঝুঁকি নিয়ে বোমাটি নিজের কাঁধে তুলে নিয়ে দৌড়াতে শুরু করেন। স্কুলের শিশুদের সামনেই তিনি বোমাটি এক কিলোমিটার দূরে নিয়ে রাখেন।

কনস্টেবল অভিষেক বলেন, ‘১০০ নাম্বার থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এটি আবাসিক এবং স্কুল এলাকা হওয়ায় আমার লক্ষ্যই ছিল বোমাটি যত দ্রুত সম্ভব দূরে নিয়ে যাওয়া। কিভাবে বোমা নিস্ক্রীয় করতে হয়, তা আমরা প্রশিক্ষণে শিখেছি। বোমাটি শাক্তিশালী ছিল। এর আঘাতে আশপাশের পাঁচশ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারতো।’

অভিষেকের এই দক্ষতা এবং সাহসিকতার জন্য তিনিসহ তার পুরো দলকে পুরষ্কৃত করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে বোমাটি কিভাবে সেখানে তা এখনো জানা যায়নি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। কয়েকদিন আগে সাগারের বানাড গ্রামে একই ধরণের একটি বোমা পাওয়া যায়।

ট্যাগ: ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধারাভাষ্যের চেয়ে মাঠের কাজটাই সহজ: নাফীস

পরবর্তী

রেড ক্রিসেন্টের মাধ্যমে ১০ কোটি টাকার ত্রাণ দিচ্ছে গ্রামীণফোন

পরবর্তী
জনগণ ত্রাণ গ্রহণের জন্য রেড ক্রিসেন্টের সঙ্গে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেড ক্রিসেন্টের মাধ্যমে ১০ কোটি টাকার ত্রাণ দিচ্ছে গ্রামীণফোন

আব্দুল জব্বার

দুই দিন পর জ্ঞান ফিরেছে আব্দুল জব্বারের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬

বঙ্গভবনে প্রথম দরবারে রাষ্ট্রপতির বক্তব্যে যে বার্তা

আগস্ট ২৭, ২০২৬

ফিফাকে নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নিচ্ছে উয়েফা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT