চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারশ পেরিয়ে থামল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪০৯ রানে। ব্যাটিং করেছে ১৪২.২ ওভার। দ্বিতীয় দিনের চা-বিরতির আগে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।

আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম নিয়েছেন ৪টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।

সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন উইন্ডিজের তিন ব্যাটসম্যান। কেউই পাননি তিনঅঙ্কের দেখা। সফরকারীদের ব্যাটিং ত্রয়ী যথেষ্ট ভয় ধরিয়েছিলেন। খুব বেশি ভয়ঙ্কর হওয়ার আগেই ফেরেন সাজঘরে।

Banglabid

এনক্রুমা বোনার ৯০, জশুয়া ডি সিলভা ৯২ ও আলঝারি জোসেফ ৮২ রানে আউট হন। উইন্ডিজ অধিনায়ক ক্রেই ব্র্যাথওয়েট করেন ৪৭ রান।

ক্যারিবীয়রা ২৫ রানে শেষ ৪ উইকেট হারালে অলআউট হয় চারশ পেরিয়ে। শেষে দ্রুত উইকেট নিতে না পারলে আরও রানের বোঝা নিয়ে ব্যাটিংয়ে নামতে হতো তামিম ইকবাল, সৌম্যদের।

চট্টগ্রামে অভিষেক টেস্টেই বোনার জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। পারেননি অল্পের জন্য। ৮৬ রানে করে আউট হন। মিরপুর টেস্টে সেটির পুনরাবৃত্তি। সেঞ্চুরির আরও কাছে যাওয়া এ ব্যাটসম্যানকে ৯০ রানের মাথায় সাজঘরে পাঠান মিরাজ।

Reneta

ভাঙেন ৮৮ রানের ষষ্ঠ উইকেট জুটি। সপ্তম উইকেট জুটি আরও বড় হয়। জশুয়া ও আলঝারি মিলে ১১৮ রান যোগ করেন। আলঝারিকে ফিরিয়ে জুটি ভাঙেন আবু জায়েদ। পরে ফেরান জোমেল ওয়ারিকেনকে (২)।

উইন্ডিজ ইনিংসের শেষ উইকেটটি নেন তাইজুল। শ্যানন গ্যাব্রিয়েলকে (৮) মিডঅনে মুশফিকুর রহিমের ক্যাচ বানান বাঁহাতি স্পিনার।

৫ উইকেটে ২২৩ রানে প্রথমদিন শেষ করেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় দিনে সবকটি উইকেট হারানোর আগে তারা যোগ করেছে আরও ১৮৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরপুর টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসের ভেতর হেলপারের ক্ষতবিক্ষত লাশ

পরবর্তী

শহীদুল্লাহ ফরায়জীর কথায় ইমরানের গান

পরবর্তী

শহীদুল্লাহ ফরায়জীর কথায় ইমরানের গান

সাফারি পার্কের পাশে প্লাস্টিকসহ শিল্প কারখানা ও ইটভাটা গড়ায় উদ্বেগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT